২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করলেন মিলা

দীর্ঘদিন প্রণয়ের পর অবশেষে বিয়ে করলেন সংগীতশিল্পী মিলা। শুক্রবার সন্ধ্যায় ঘরোয়া পরিবেশে প্রেমিক পারভেজ সানজারি’র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2017, 10:54 AM

Updated : 11 Apr 2022, 11:34 PM

পাত্র পারভেজ সানজারি পেশায় বৈমানিক তিনি। বর্তমানে কর্মরত আছেন ইউএস বাংলা এয়ারলাইন্স-এ।

এ প্রসঙ্গে গ্লিটজকে মিলা জানান, “সানজারির সঙ্গে আমার সম্পর্কটা দীর্ঘদিনের। প্রায় দশবছর। পারিবারিকভাবেই রাত সাড়ে আটটায় বিয়ে হয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

মিলা জানান, শুক্রবার রাতে আকদ আনুষ্ঠিত হয় মিলার মিরপুর ডিওএইচএস-এর বাসায়, যেখানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে, আকদ অনুষ্ঠান ঘরোয়াভাবে হলেও বিবাহোত্তর আনুষ্ঠানিকতা জমকালোভাবে আয়োজনে হবে শিগগিরই-এমনটাই ইচ্ছা মিলার।