কাজল খেলেন গো-মাংস?
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভারতীয় অভিনেত্রী কাজল-এর গরুর মাংস খাওয়ার একটি ভিডিও। এর মধ্যেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক ।
যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা গেছে রায়ান স্টিফেন নামের এক ব্যক্তি কাজল-এর পাতে গরুর মাংসের একটি পদ তুলে দিচ্ছেন আর কাজলও খুশি হয়ে তা খাচ্ছেন। প্রকাশের পর থেকেই শোরগোল পড়েছে এ ভিডিওটি নিয়ে। রোববার নিজের অফিশিয়িাল ফেইসবুক পেইজে ভিডিওটি শেয়ার করেন কাজল। পরে বির্তকের মুখে ভিডিওটি সরিয়ে নেন তিনি।
কিন্তু ভিডিও সরিয়ে নিলেও ওই অনুষ্ঠানের অন্যান্য ছবি এখনও রয়েছে কাজলের ইন্সটাগ্রাম পেইজে। পরবর্তীতে টুইটারে এক পোস্টে গরুর মাংস খাওয়ার কথা অস্বীকার করেছেন তিনি।
ইন্ডিয়া টুডে বলছে, বিষয়টি পরিস্কার করে কাজল সোমবার একটি টুইট করেন। সেখানে তিনি জানান জানান, গরুর মাংস নয় বরং ‘বৈধ উপায়ে পাওয়া মহিষের মাংস’ ছিলো এটি। যদিও ভিডিওতে খাবারটি পরিবেশন করার সময় এটিকে গরুর মাংস বলেই উল্লেখ করা হয়েছে।
কিন্তু পোস্টটি কেন সরিয়ে নিলেন কাজল?
এ প্রশ্নের জবাবে তিনি লিখেন, “যেহেতু বিষয়টি বেশ স্পর্শকাতর এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে তাই পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে।”
ধর্মীয় কারণে ভারতের অধিকাংশ রাজ্যে গোহত্যা ও গরুর মাংস খাওয়া নিষিদ্ধ। তবে পশু অধিকার আইন অনুয়ায়ী ভারতে মহিষ হত্যা করাও বেআইনী।
