২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা দিবসে ওরিয়ানা ফাল্লাচির ‘হাত বাড়িয়ে দাও’

আগামী ১৪মে মা দিবস। এই বিশেষ দিন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হতে যাচ্ছে ‘অপেরা’ নাট্যদলের ১১তম প্রযোজনা ‘হাত বাড়িয়ে দাও’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2017, 05:07 PM

Updated : 11 Apr 2022, 11:30 PM

স্বনামধন্য ইতালিয়ান সাংবাদিক ও সাহিত্যিক ওরিয়ানা ফাল্লাচির বিখ্যাত সাহিত্য 'লেটার টু এ চাইল্ড নেভার বর্ন'। যার মূলভাবটি এমন- একজন নারী যার শরীরে প্রথম প্রাণের স্পন্দন ঘটে, সেই নারী নতুন শিশুর আগমনী বার্তা শুনেছেন। সজাগ ব্যক্তি হিসেবে তিনি নিজের দায়িত্ব নিয়ে দ্বিধাগ্রস্থ। ক্ষুধা, দারিদ্র্য, অপমান, বঞ্চনা, কপটতাপূর্ণ এই পৃথিবীতে একজন মানুষ নিয়ে আসা কি ঠিক? মানুষ জন্মের প্রক্রিয়াও এক সংগ্রামের মত। তাকে অনেক প্রতিকূলতা পেরুতে হয়। আমরা কেউ তার বাইরে নই। এই দ্বিধার ক্ষেত্র সৃষ্টি করেছে এই পৃথিবী। এই ক্ষেত্র সৃষ্টি হয়েছে পুরনো মানুষের সৃষ্ট নিয়মবিধি সম্বলিত ব্যবস্থাবলীতে। এ সমস্যা শুধু একজন নারীর নয়। সমস্যা সর্বজনীন। মানুষের। তবে নারী-পুরুষ যার সমান নয় অসমান অংশীদার।

ওরিয়ানা ফাল্লাচির গল্পটি বাংলায় অনুবাদ করেছেন আনু মুহাম্মদ। 'হাত বাড়িয়ে দাও' শীর্ষক গল্পটি নাট্যরূপ দিয়েছেন নাহিদ স্মৃতি। সাজ্জাদ কবিরের নির্দেশনায় আগামী মা দিবসে দ্বিতীয়বারের মতো নাটকটি মঞ্চে আনছে নাট্যদল অপেরা।

শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মা দিবসের সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটকটি।