‘শাকিব সুস্থ, আসছেন রংবাজের মহরতে’
বুকে ও পাকস্থলীতে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ঢালিউডের সুপারস্টার শাকিব খান সুস্থ আছেন।
শুক্রবার বিকালেই তিনি নিজের অভিনয়ে নির্মিতব্য ‘রংবাজ’ চলচ্চিত্রের মহরতে অংশ নেবেন বলে গ্লিটজকে নিশ্চিত করেছেন নির্মাতা শামীম আহমেদ রনি।
আগের দিন দুপুরে শাকিব খান রাজধানীর ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার ‘রংবাজ’ নির্মাতা রনি গ্লিটজকে বলেন, বিকালে গুলশানের একটি রেস্টুরেন্টে ‘রংবাজ’ সিনেমার মহরত হবে। হাসপাতাল থেকে বেরিয়ে শাকিব খান সরাসরি মহরতে যোগ দেবেন।
এ সিনেমায় শাকিবের জুটি শবনম ইয়াসমিন বুবলিও মহরতে থাকবেন বলে জানান নির্মাতা।
ক্যারিয়ারের কথা ভেবে এতদিন সব গোপন রাখলেও শাকিব তাকে ছোট করায় সব প্রকাশ করার সিদ্ধান্ত নেন বলে জানান অপু। ওই ঘটনার পর থেকেই এ তারকা জুটিকে নিয়ে সরগরম রয়েছে গণমাধ্যম। দুজনকেই বিভিন্ন টেলিভিশনে একাধিকবার নিজের বক্তব্য তুলে ধরতে দেখা গেছে।
এই অনাকাঙ্খিত বিষয়টি নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনার কারণেই শাকিব খান মানসিক ও শারীরিক চাপের মধ্যে পড়েছেন বলেই চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন।
বৃহস্পতিবার বিকালে সন্তান জয়কে নিয়ে হাসপাতালে শাকিব খানকে দেখতে যান অপু। গণমাধ্যমের চোখ এড়াতে বোরকা পরে হাসপাতালে যাওয়া অপু সেখানে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
অপু পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিজের ও ছেলের শারীরিক অবস্থার পাশাপাশি পারিবারিক বিষয়েও কথা হয়েছে তাদের।
