নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইফা’র জমকালো আসর
আসছে জুলাইয়ের ১৪ থেকে ১৫ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতীয় ছবির জনপ্রিয় পুরস্কার-প্রদান আসর ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমিঅ্যাওয়ার্ড (আইফা)।
দ্বিতীয়বারের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের অন্যতম জমকালো পুরস্কার প্রদান অনুষ্ঠান আইফা অ্রাওয়ার্ডস-২০১৭। এবারের আসরে বরিউডতারকাদের পাশাপশি যোগ দিতে যাচ্ছেন তামিল সুপারস্টার রজনীকান্ত, নাগার্জুন, কমল হাসান এর মতো তারকারা।
টাইমস অব ইন্ডিয়া জানায়, নিউইর্য়কে ‘আইফা’কে স্বাগত জানিয়ে আইফা’র আয়োজক কমিটি প্রধান অ্যন্ড্রে টিমিন্স বলেন, “দীর্ঘদিন পর আবারওনিউইর্য়কে হবে পুরস্কার-প্রদানের এই জমজমাট অনুষ্ঠান । এটা আমাদের জন্য গর্বের। নিউইয়র্ক অনেকটা মুম্বাইয়ের মতোই! দু’টো শহরই কখনো ঘুমায়না।”
এবারের আসরে এক মঞ্চে উপস্থিত হতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
