২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএফডিসিতে জিৎ!

সিনেমার দৃশ্যধারণের জন্য বাংলাদেশে কলকাতার সুপারস্টার জিতের আগমন নতুন কোনো ঘটনা নয়। এর আগে যৌথ প্রযোজনায় নির্মিত ‘বাদশা দ্য ডন’ সিনেমার জন্য উত্তরা, পানাম নগর ও রাজধানীর বিভিন্ন লোকেশনে সিনেমার দৃশ্যধারণে অংশগ্রহণ করেছিলেন তিনি। তবে নতুন খবর হলো এই প্রথমবারের মত বিএফডিসিতে সিনেমার দৃশ্যধারণে অংশগ্রহণ করছেন জিৎ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2017, 06:10 PM

Updated : 11 Oct 2022, 01:47 PM

২০১৩ সালে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় জিৎ-শুভশ্রী অভিনীত সুপারহিট সিনেমা ‘বস’। যার সিকোয়েল হচ্ছে নির্মিতব্য ‘বস-২’ সিনেমাটি। যৌথ প্রযোজনায় নির্মিতব্য এই সিনেমার বাংলাদেশ অংশের দৃশ্যধারণের জন্য মঙ্গলবার ঢাকায় এসেছেন জিৎ। এরপর পুবাইলে সিনেমার দৃশ্যধারণের কাজ শেষে বৃহস্পতিবার তিনি বিএফডিসিতে সিনেমার দৃশ্যধারণে অংশগ্রহণ করেন।

এই প্রসঙ্গে দুপুর জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে গ্লিটজকে জানায়, “আজ বিএফডিসিতে ‘বস ২’ সিনেমার সিকোয়েন্সের শুটিংয়ে জিৎ অংশগ্রহণ করেছেন। তবে শুটিং শেষে আজ রাতেই তিনি ঢাকা ছেড়ে কলকাতার পথে রওনা হবেন।”

Image
ছবি: তানজিল আহমেদ জনি

ছবি: তানজিল আহমেদ জনি

‘বস-২’ সিনেমায় জিতের সঙ্গে জুটিবেঁধে অভিনয় করছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। সিনেমায় নায়িকা হিসেবে কলকাতার শুভশ্রীকেও দেখা যাবে। এছাড়াও সিনেমায় অন্যান্যদের মধ্যে আরোও অভিনয় করবেন ইন্দ্রনীল সেনগুপ্ত, অমিত হাসান, সীমান্ত প্রমুখ।

সিনেমাটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিতস ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে।