২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখী গানে মেতেছে সংগীতাঙ্গন

বাংলা নববর্ষ ১৪২৪ উদযাপনে নতুন গানের সুরে মেতে উঠছে সংগীতাঙ্গন। নতুন নতুন অ্যালবাম ও সিঙ্গল ট্র্যাক প্রকাশ করছে অডিও প্রযোজনাপ্রতিষ্ঠানগুলো।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুদ্র হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2017, 06:45 PM

Updated : 11 Apr 2022, 11:23 PM

মূলত আসন্ন ঈদ অ্যালবামের প্রস্তুতির জন্য পহেলা বৈশাখে অ্যালবামে কিছুটা কম মনযোগী অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। তবু প্রতিবারের মত এবারওবাঙালির প্রাণের এই উৎসবকে রাঙিয়ে তুলতে দেশের শীর্ষস্থানীয় অডিওি-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ ও এর অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকেপ্রকাশিত হচ্ছে অর্ধশতাধিক নতুন অ্যালবাম। এর মধ্যে রয়েছে একক অ্যালবাম, মিক্সড অ্যালবাম, ডুয়েট অ্যালবাম ও গজলের অ্যালবাম। স্বনামধন্য এইপ্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে- এবারের বৈশাখে নবীন, প্রবীণ শিল্পীদের মেলবন্ধনে সাজানো হয়েছে বৈচিত্রময় এ প্রকাশনা। প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশিনবীন শিল্পীদের অ্যালবামও রয়েছে প্রকাশনার কাতারে।

এরমধ্যে, এস আই সুমনের ‘শূন্যতা’ এবং ‘আঁধারপোকা’, নোলক বাবুর ‘চাঁদের আলো’, রাজন খানের ‘রঙের ফানুস’, কাজী শুভ, অয়ন চাকলাদার ওঅরিনের মিক্সড আ্যালবাম ‘ভালোবাসার গান’, মাঞ্জুরুল ইসলামের গজলের অ্যালবাম ‘হারানো মেঘের সাথে’, প্রায় শূন্য ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘প্রার্থনারময়দানে’, রাজন সাহা, নিশিতা, মুহিন সাব্বির ও সাকিনের ‘বাদলের ঋণ’অ্যালবামগুলো উল্লেখযোগ্য।

এ বিষয়ে জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া বলেন, ‘নববর্ষ, ঈদসহ বিভিন্ন বিশেষ দিনে আমরা সব সময়ই চেষ্টা করি নতুন গান উপহার দিতে।এবারও পহেলা বৈশাখে আমরা অর্ধশতাধিক অ্যালবাম শ্রোতাদের উপহার দিতে যাচ্ছি। আশাকরি, বাঙালির চেতনার এই উৎসবের সাথে আমাদের এইপ্রয়াস বাড়তি আনন্দ জোগাবে।’

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি প্রকাশ করেছে তারকাবহুল এক্সক্লুসিভ বেশ কিছু অডিও-ভিডিও গান। এরমধ্যে বৈশাখ উপলক্ষে প্রকাশিত দুটি মিউজিক ভিডিওদারুণ সাড়া ফেলেছে। একটি আসিফ-কণার কণ্ঠে ‘পূজারিণী’। রনির কণ্ঠে রক মিউজিক্যাল ফিল্ম ‘না’। নাগরিক শ্রোতা-দর্শক মনে বেশ সাড়া ফেলেছেভিডিওটি। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন চিত্রনায়িকা নাজিফা তুষি ও র‌্যাম্প মডেল জায়েব। আর ভিডিওটি নির্মিত হয়েছে প্রেক্ষাগৃহের ব্যানারে।এছাড়াও চমক হিসেবে শিগগিরই মুক্তি পাচ্ছে নাট্য নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ-এর নির্মাণে প্রথম মিউজিক ভিডিও ‘কথা দাও তুমি’। গানটিতে কণ্ঠদিয়েছেন ইমরান ও কণা। জনি হকের কথায় এর সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। আর ভিডিওটির মূল চমক হিসেবে থাকছে লাক্স সুন্দরীমেহজাবিনের অভিনয়। সঙ্গে থাকছেন অভিনেতা সাজ্জাদ।

ভিডিও চমক ছাড়াও এই বৈশাখী উৎসব রাঙাতে সিএমভি প্রকাশ করেছে বেশ ক’টি এক্সক্লুসিভ অডিও গান। জিপি ও ইয়ন্ডার মিউজিকে প্রকাশিতগানগুলোর মধ্যে রয়েছে- চিরকুট ব্যান্ডের সাবেক সংগীতশিল্পী পিন্টু ঘোষের নতুন চমক ‘দুঃখ আহারে’। মিনারের ‘চোখ’, মালা’র ‘বন্ধু রে’, শাওনগানওয়ালার ‘মন ভালো নেই’। প্রকাশ পেয়েছে বৈশাখের বিখ্যাত গান ‘এসো হে বৈশাখ’ গানটির নতুন ভার্সন। মুশফিক লিটুর অসাধারণ সংগীতায়োজনেএতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সুরকার নাজির মাহমুদ।

সিএমভি’র বৈশাখী আয়োজন প্রসঙ্গে এর প্রধান কর্তা এসকে সাহেদ বলেন, “ভিডিও নয়, আমরা বরাবরই শুদ্ধ বাংলা গানের সঠিক বিকাশের জন্য কাজকরে যাচ্ছি। আমাদের মূল শক্তি ভালো ভালো গান তৈরি করে সেটি শ্রোতাদের কাছে প্রকাশের ব্যবস্থা করা। তবে অডিও গানের পাশাপাশি চেষ্টা করি কিছুগল্পনির্ভর ভিডিও প্রকাশের। এই বৈশাখেও সেই চেষ্টাটি ছিল।”

তবে, প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েজ ও গানচিলের হাতে নেই উল্লেখযোগ্য কোনো অ্যালবাম। সিডি চয়েজের তালিকায় কন্ঠশিল্পী তৌসিফ এর এককঅ্যালবাম “অচিন পাখি” ও গানচিলের তালিকায় সংগীতশিল্পী মিনার ও প্রীতমের দুটি করে গান উল্লেখযোগ্য। অ্যালবাম না থাকলেও সংগীতশিল্পীকে বউসাজিয়ে বৈশাখের সবচেয়ে বড় চমকটা দিয়েছে সিডি চয়েজ। তানজিকের সংগীতায়োজনে পড়শী ও জুয়েল মোর্শেদের গান ‘মন ভুইলা’ অন্যতম চমক থাকছেবৈশাখে।

অন্যদিকে, অন্তর্জালনির্ভর গানের অ্যাপ ‘গানবক্স’-এ প্রকাশ পেয়েছে ৭ শিল্পীর ১৭টি নতুন গান। শিল্পীরা হলেন মিনার, ন্যানসি, শফিক তুহিন, এফ এ সুমন,কিশোর, ঐশী এবং শাহরিদ বেলাল। তাদের গানগুলো শোনা যাবে এই লিংক এ