২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার শো’তে বৈশাখ মাতাবে ‘চিরকুট’

শ্রোতাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে টেলিভিশন লাইভ ও কনসার্টে অংশ নিচ্ছে জনপ্রিয় ব্যান্ডদল ‘চিরকুট’

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2017, 06:11 PM

Updated : 11 Apr 2022, 11:23 PM

পহেলা বৈশাখে শ্রোতাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে টেলিভিশন লাইভ ও কনসার্টে অংশ নিচ্ছে জনপ্রিয় ব্যান্ডদল ‘চিরকুট’। যার শুরুটা হতে যাচ্ছে চৈত্রসংক্রান্তির দিন ১৩ এপ্রিল থেকে। ব্যান্ডদলটি জানায়, চৈত্র সংক্রান্তির দিনে দুটি কনসার্ট করতে যাচ্ছে তারা। এর মধ্যে গুলশান সোসাইটির আয়োজনে বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাত সাড়ে আটটায় ও মানিক মিয়া এভিনিউতে ‘আল্পনায় বাংলাদেশ’ উৎসবে রাত সাড়ে এগারোটায় গাইবে তারা। পহেলা বৈশাখের দিনে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বর্ষবরণ উৎসবে গাইবে ‘চিরকুট’ দল। এদিন দেশ টিভিতে রাত ১১টা ৪৫ মিনিটে সরাসরি একক শো তে অংশ নেবে দলটি।

‘চিরকুট’ ব্যান্ড এর পক্ষ থেকে শারমিন সুলতানা সুমী গ্লিটজকে জানান, “ভেনু না পাওয়ায় কয়েকটা শো ক্যানসেল হয়েছে। বছরের এই সময়টা সবার সাথে দারুন মুহূর্তগুলো ভাগ করে নিতে ভালো লাগে।”

এদিকে টিভি শো আর কনসার্টের বাইরে নিজেদের নতুন অ্যালবাম নিয়ে ব্যস্ততা চলছে চিরকুট ব্যান্ডের সদস্যদের। আসছে রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে তাদের নতুন অ্যালবামটি।