জয়া বচ্চনের অনবদ্য পাঁচ চরিত্র
একটা সময় ছিলো যখন হিন্দি ছবির কাহিনিগুলো ছিলো সাধাসিধে। সামাজিক কাহিনি নির্ভর এসব ছবির সাদামাটা ও ঘরোয়া চরিত্রগুলোতে সুন্দর মানিয়ে যেতেন সে সময়ের নায়িকারা। হিন্দি ছবির তেমনি এক অনন্য নাম জয়া বচ্চন। আজ এই তারকার ৬৯তম জন্মদিনে জেনে নিই তার অভিনীত পাচঁটি অসাধারণ সিনেমার কথা।
১. অভিমান:
অমিতাভ ও জয়া বচ্চন অভিনীত ১৯৭৩ সালের জনপ্রিয় এই সিনেমায় সংগীত কেরিয়ারকে ঘিরে এক নব-বিবাহিত দম্পতির মধ্যেকার অন্তঃর্দ্বন্দ্বের গল্প বলা হয়েছে। এ ছবিতে রাগি স্বামীর ভূমিকায় অমিতাভের বিপরীতে স্বল্পভাষী ও লাজুক গ্রাম্য তরুণীর চরিত্রে জয়ার অভিনয় আজও দর্শকের হৃদয় ছুঁয়ে যায়।
ঋষিকেশ মুখার্জী পরিচালিত এই ছবিতে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক তরুণীর চরিত্রে দেখা গেছে জয়া বচ্চনকে। অমিতাভ বচ্চনের বিপরীতে এ সিনেমায় জয়ার অভিনয় আজও মনে দাগ কাটে দর্শকের।
১৯৭৫ সালের এই রোমান্টিক কমেডি ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নেন জয়া বচ্চন। অমিতাভ বচ্চনের বিপরীতে ‘বসুধা’ চরিত্রে এক ছদ্মবেশধারী মধ্যবয়স্ক ও অধ্যাপকের প্রেমে পড়তে দেখা যায় জয়াকে। পরে অবশ্য ছদ্মবেশের আড়ালে লুকিয়ে থাকা আসল তরুণের খোঁজ পান তিনি! এ ছবিতে মূল চরিত্রে অভিনয় করেন ধর্মেন্দ্র, শর্মিলা ঠাকুর ও ওম প্রকাশ সহ আরও অনেকে।
যশ রাজ পরিচালিত এই ছবিটি নানা কারণেই আলোচিত। এতে অমিতাভ বচ্চনের বিবাহিত বউয়ের চরিত্রে জয়ার অভিনয় আজও সবাই মনে রেখেছে। এ ছবিতে অমিতাভের প্রেমিকার চরিত্রে দেখা গেছে রেখাকে। বাস্তব জীবনেও অমিতাভ-জয়ার দাম্পত্য জীবনে রেখাকে নিয়ে রয়েছে বিতর্ক।
হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য একটি সিনমা ‘কোশিশ’। সঞ্জীব কুমার ও জয়া ভাদুড়ী অভিনীত এই সিনেমায় এক অন্ধ স্বামী ও বাক-প্রতিবন্ধী স্ত্রীর প্রেম ও দাম্পত্য কলহের গল্প বলা হয়েছে। এতে আরতি চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন জয়া।
