২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের জাতীয় পুরস্কার জিতলো জয়ার ‘বিসর্জন’

ভারতের জাতীয় পুরস্কার জিতলো জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘বিসর্জন’। শুক্রবার দেশটির ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটি বাংলা ভাষায় সেরা চলচ্চিত্র হিসেবে ছবিটির নাম ঘোষণা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুদ্র হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2017, 07:14 PM

Updated : 11 Apr 2022, 11:21 PM

ভারত-বাংলাদেশের দুই সীমান্তের দুজন নর-নারীর প্রেমের গল্পে নির্মিত চলচ্চিত্র ‘বিসর্জন’। কৌশিক গাঙ্গুলী পরিচালিত চলচ্চিত্রটি আসছে পহেলা ফেব্রুয়ারিতে মুক্তির অপেক্ষায় দিন গুনছে। এর মুক্তি নিয়ে এমনিতেই উত্তেজনায় ভুগছিলেন জয়া। তার মধ্যে এলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের খবর। শুক্রবার বিকেলে গ্লিটজকে জয়া বললেন, ‘ভীষণ আনন্দ হচ্ছে। রিলিজের আগে এই অ্যাওয়ার্ড প্রাপ্তিটা খুব আনন্দের। পুরো টিমের সফলতা এটা। আর কৌশিকদা আমার উপর এই চরিত্রের জন্য ভরসা করেছেন এ জন্য তার প্রতিও কৃতজ্ঞতা।’

যদিও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের আনন্দ জয়ার জন্য এবারই নতুন নয়। সেরা অভিনেত্রী হিসেবে বাংলাদেশে সম্মানজনক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র ‘গেরিলা’, ‘চোরাবালি’ ও ‘জিরো ডিগ্রী’-তে অভিনয়ের জন্য। তবে, ভারতীয় চলচ্চিত্রের আসরে এই পুরস্কার তাকে অন্য আসনে নিয়ে যাবে এমনটাই ভাবছেন সংশ্লিষ্টরা।

বিসর্জন চলচ্চিত্রে জয়ার বিপরীতে দেখা মিলবে আবির চট্টোপাধ্যায়কে। অপেরা মুভিজের ব্যানারে পহেলা বৈশাখে মুক্তির প্রচারণা হিসেবে ইতিমধ্যেই চলচ্চিত্রটি গান ও ট্রেলার মুক্তি দেয়া হয়েছে। চলচ্চিত্রটির সংগীতায়োজন করেছেন সম্প্রতি প্রয়াত দোহারের কালিকাপ্রসাদ।

পুরনো খবর:

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭