২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসিফ-কণা’র ‘পূজারিণী’

সময়ের সাথে তাল মিলিয়ে নিয়মিত মিউজিক ভিডিও প্রকাশ করছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। অন্যদিকে বেশ ক’বছর থেকে ব্যয়বহুল ভিডিও দিয়ে আলোচনায় রয়েছেন কণা। এবার দুজন এক হলেন এক গানে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2017, 07:02 PM

Updated : 19 Aug 2022, 04:16 PM

জীবন মাহমুদের কথায়, নাজির মাহমুদের সুরে রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন দুই জনপ্রিয় শিল্পী আসিফ ও কনা। গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। শুক্রবার এ গানের মিউজিক ভিডিও প্রকাশিত হলো অন্তর্জালে।

ভিডিও গানটি প্রসঙ্গে আসিফ বলেন, ‘বেশ রোমান্টিক গান। ভিডিওটিও দেখে ভালো লেগেছে। শ্রোতা-দর্শকরা গানটি উপভোগ করবেন আশা করছি।’

অন্যদিকে কণা বলেন, ‘আসিফ ভাইর সঙ্গে এর আগে বেশ কিছু গান করেছি। তবে এবারই সম্ভবত প্রথম আমাদের কোনও গানের ভিডিও প্রকাশ পেলো। গানটি সুন্দর। ভিডিওটিও বেশ। আশা করছি ভালো লাগবে সবার।’

ব্যয়বহুল ভিডিও প্রকাশ পেয়েছে শুক্রবার (৭ এপ্রিল) সিএমভি’র ইউটিউব চ্যানেলে। তপু খানের পরিচালনায় গল্প নির্ভর এই ভিডিওতে আসিফ-কণা জুটি ছাড়াও মডেল হিসেবে অভিনয় করেছেন লুনা এবং শাহরিয়ার রানা জুয়েল।