২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোষা কুকুরের অনুপ্রেরণাতেই ‘রকি’র জন্ম: স্ট্যালোন

১৯৭৬ সালের জনপ্রিয় স্পোর্টস ড্রামা ‘রকি’ সেরা মোশন পিকচার সহ জিতে নিয়েছিলো তিনটি অস্কার। এবারে ‘রকি’র চিত্রনাট্যকার ও মূল অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন জানালেন এ সিনেমার কাহিনি রচনার অভিজ্ঞতা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2017, 08:52 PM

Updated : 11 Apr 2022, 11:18 PM

সম্প্রতি প্রিয় কুকুর বুটকুস’কে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিখেছেন অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন। ১৯৭১ সালে লেখা ‘রকি’ সিনেমার চিত্রনাট্য লিখতে কিভাবে তাকে অনুপ্রাণিত করেছিলো প্রিয় কুকুর সে কথাই বললেন এ তারকা।

স্ট্যালোন লিখেন, “১৯৭১ সালের কথা। তখন আমরা দু’জনই ছিলাম তরুণ। আর দশটা পোষ্যের মতোই বুটকুস ছিলো আমার প্রিয় কুকুরছানা।”

প্রিয় কুকুর সম্পর্কে এ তারকা আরও লিখেন, “শহরের একটি ব্যস্ত দোকানের উপরে ছোট্ট কামরায় আমরা দু’জনে একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। সে সময়ই আমি আমার চিত্রনাট্য লেখার কাজ শুরু করি। তোমার সঙ্গ সে সময় আমাকে এ কাজে অনেক সাহায্য করেছিলো। এ কথা কাউকে বলার দরকার নেই, মূলত তোমার জন্যই আমি ‘রকি’ সিনেমার চিত্রনাট্য লিখতে শুরু করি।”

পরবর্তীতে অর্থাভাবে বুল ম্যাস্টিফ প্রজাতির এ কুকুরটিকে ব্রিক্রি ব্রিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন ‘ক্রিড’ খ্যাত এই তারকা। ৪০ মার্কিন ডলারে বিক্রি করা এ কুকুরকে পরে আবারও পনের’শ ডলার দিয়ে কিনেন নেন তিনি।

এ প্রসঙ্গে স্ট্যালোন লিখেছেন, “টাকার অভাবে বুটকুসকে আমার বিক্রি করে দিতে হয়েছিলো। ওর জন্য খাবার কেনার মতো পয়সার তখন আমার ছিলো না। কিন্তু হঠাত করেই ঘটলো সেই মিরাকল! ‘রকি’র চিত্রনাট্য বিক্রি হলো অনেক টাকায় আর সে টাকা দিয়ে আমি আবারও কিনে নিলাম আমার বুটকুসকে! তবে ৪০ ডলারে বিক্রি করা বুটকুসকে আমার কিনতে হয়েছিলো ১৫০০ ডলারে!”