অক্ষয় যখন টয়লেট কারিগর!
নতুন সিনেমা ‘টয়লেট এক প্রেম কথা’র প্রচারণার জন্য এবারে মাটি খুঁড়ে শৌচাগার তৈরি করতে দেখা গেলো অক্ষয় কুমারকে!
সিনেমার জন্য কত কিই না করতে হয় তারকাদের! এবারে নতুন সিনেমার প্রচারণার জন্য টয়লেট খুঁড়ে দেখালেন অক্ষয় কুমার! অক্ষয় ও ভূমি পেড়নেকার অভিনীত ‘টয়লেট এক প্রেম কথা’ সিনেমাটি ভারত সরকারের ‘স্বচ্ছ্ব ভারত অভিযান’-এর অর্ন্তভুক্ত। নিরাপদ শৌচালয় নির্মানে জনগণকে উদ্বুব্ধ করতে এ সিনেমাটি নির্মান করা হয়েছে।
সম্প্রতি টুইটারে একটি ছবি প্রকাশ করেছেন অক্ষয়। এতে ভারতের একটি গ্রামে টয়লেট খোঁড়ার কাজে ব্যস্ত দেখা গেছে তাকে। ছবির ক্যাপশনে অক্ষয় লিখেছেন, “জীবনে প্রথম টয়লেট তৈরি করলাম। সঙ্গে আছেন খারগাও জেলার এমপি এবং মন্ত্রী নরেন্দ্র সিং।”
পরে একটি ভিডিও বর্তায় এ তারকা বলেন, “আমাকে নিয়ে হয়ত অনেকে অনেক কথা বলবেন। কিন্তু কে কী ভাবছে সেটি বড় বিষয় নয়। দেশজুড়ে নিরাপদ শৌচালয় নির্মান একটি গুরুত্বপূর্ণ বিষয় আর এর সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত।”
ভিডিওটিতে অক্ষয় আরও বলেন, “অনেকেই হয়ত ভাববেন প্রচারণা পাওয়ার জন্য আমি এটি করেছি। সত্যি হলো- হ্যাঁ, আমি প্রচারণা পেতেই এটি করেছি আর ভাল কাজের জন্য প্রচারণা পেতে আমার মোটেও খারাপ লাগছে না।”
এ সময় টয়লেট না থাকায় গ্রামীণ নারীদের কী ধরণের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে হয় তা নিয়েও বলেন ‘জলিএলএলবি’ তারকা।
এদিকে ১১ আগস্ট অক্ষয় কুমারের ‘টয়লেট এক প্রেম কথা’ এর সঙ্গে মুক্তি পাবে শাহরুখ খান ও আনুশকা শর্মার ‘রেহনুমা’। এ নিয়ে সম্প্রতি উচ্ছ্বাস প্রকাশ করেছেন ‘কাবিল’ পরিচালক সঞ্জয় গুপ্ত।
সম্প্রতি এক টুইট পোস্টে নতুন ছবির পোস্টারের ছবি প্রকাশ করেছেন অক্ষয় কুমার। এতে বর-বধু বেশে দেখা গেছে অক্ষয় ও ভূমি পেদনেগারকে। সমাজসচেতনামূলক এ সিনেমায় ভারতের ‘নিরাপদ শৌচালয়’ কর্মসূচির কথা জোড় দিয়ে বলা হয়েছে। কিন্তু পোস্টারে ছবির মুক্তির দিন লেখা আছে ১১ আগস্ট। সম্ভবত এ ব্যাপারটিই পুলকিত করেছে সঞ্জয় গুপ্তকে!
এক টুইট পোস্টে ‘টয়লেট এক প্রেম কথা’র সদ্য প্রকাশিত পোস্টার জুড়ে দিয়ে ‘কাবিল’ পরিচালক লিখেছেন, “একেই বলে কর্মফল। আমি বরাবরই কর্মফলে বিশ্বাস করি আর খুব ভালবাসি যখন একই ঘটনা কারও সঙ্গে ঘটে যা সে অন্যদের সঙ্গে ঘটিয়েছে!”
জানুয়ারিতে সঞ্জয়ের সিনেমা ‘কাবিল’-এর সঙ্গে বক্স অফিস লড়াইয়ে নেমেছিল শাহরুখ খান অভিনীত ‘রইস’। সেই লড়াইয়ে হারলেও শেষ পর্যন্ত মূলধন উঠিয়ে আসনে সক্ষম হয় হৃতিক রোশন অভিনীত সিনেমাটি।
