বাংলায় কথা বলবেন ‘সুপারম্যান’
বাংলায় ডাব করা বিদেশি সিরিয়াল নিয়ে আন্দোলনের রেশ এখনো থামেনি। এরই মধ্যে বাংলায় ডাব করা বিদেশি চলচ্চিত্র প্রচার শুরু করতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশন।
২৪ মার্চ থেকে শুরু হচ্ছে মাছরাঙা টিভির সাপ্তাহিক আয়োজন মুভি অব দ্য উইক। প্রতি শুক্রবার রাত সাড়ে ১০টায় হলিউডের বিশ্বখ্যত, জনপ্রিয় ছবিগুলো দেখাবে চ্যানেলটি। যার মধ্য দিয়ে টম ক্রুজ, আর্নল্ড শোয়ার্যনেগার, রবার্ট প্যাটিনসন, নিকোলাস কেজ, ক্রিশ্চিয়ান বেইলের মতো তারকাদের দেখা যাবে দেশীয় টিভি চ্যনেলে। যদিও ইংরেজি ভাষায় নয়, বিশ্ব সেরা এসব তারকারা কথা বলবেন বাংলায়। এমনটাই জানিয়েছে মাছরাঙা কর্তৃপক্ষ।
এই ধারাবাহিকতায় ২৪ মার্চ রাতে মাছরাঙার পর্দায় প্রদর্শিত হবে ‘সুপারম্যন’। ‘সুপারম্যন’ সিরিজের জনপ্রিয় ছবি ‘ম্যান অফ স্টিল’ প্রচারিত হবে আজ।
জ্যক স্নিডার পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। ২২৫ মিলিয়ন ডলার বাজেটের এ ছবিটি বক্স অফিস থেকে বিশ্বব্যপী আয় করেছিল ৬৬৮ মিলিয়ন ডলার। ছবিটি মুক্তির পর এ ছবির অ্যাকশন, হ্যন্স জিমারের সংগীত এবং স্পেশাল এফেক্টের কাজ বেশ প্রশংসিত হয়েছিল। ম্যান অফ স্টিল-এ অভিনয় করেছেন হ্যানরি ক্যভিল, অ্যামি অ্যাডামস্, মাইকেল শ্যানন, কেভিন কস্টনার সহ আরো অনেকে।
দর্শকদের অনুরোধের প্রেক্ষিতেই এখন বিশ্বের সেরা চলচ্চিত্রগুলো মাছরাঙা টেলিভিশনে ডাবিং করে দেখানো হবে-তেমনটিই জানিয়েছে মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষ।
