চার দিনেই ৫০ কোটি পেরুলো ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’!
মুক্তির চতুর্থ দিনেই অর্ধশতকোটির মাইল ফলকে পেরুলো বরুন ধাওয়ান ও আলিয়া ভাট জুটির ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’!
মুক্তির প্রথম দু’দিনেই প্রায় ২৫ কোটি রূপি আয় করে বক্সঅফিসে শোরগোর ফেলে দিয়েছিলো করণ জোহর প্রযোজিত ‘বদ্রীনাথ কি দুলহানিয়া ছবিটি। এবারে চতুর্থ দিনের হিসাব তাক লাগিয়ে দিলো সবাইকে!
রোমান্স-কমেডি ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ ছবিটি ২০১৪-র জনপ্রিয় সিনেমা ‘হামটি শর্মা কি দুলহানিয়া’র সিক্যুয়াল। বদ্রীনাথ বনসাল (বরুন ধাওয়ান) ও বৈদেহী ত্রিবেদী’কে (আলিয়া ভাট) কীভাবে প্রেমে পড়তে বাধ্য করলো এবং সব শেষে কেমন করে তাদের বিয়ে হলো এই গল্প নিয়ে ছবির কাহিনি তৈরি হয়েছে।
