স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘দূরবিন’এর নতুন গান ‘মুক্তি’!
ইউটিউবে প্রকাশিত হলো স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘দূরবিন’এর নতুন গান ‘মুক্তি’। বৃহস্পতিবার ইউটিউবে মুক্তির পরে গানটি এরইমধ্যে শ্রোতাদের কাছে বেশ সাড়া ফেলেছে।
তাহসান ও নাদিয়া অভিনীত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘দূরবিন’। মুক্তির আগেই এই স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি এর প্রকাশিত গানের কল্যাণে সকল শ্রেণির দর্শক ও শ্রোতাদের কাছে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। ইতমধ্যে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির মুক্তিপ্রাপ্ত গানগুলো হচ্ছে ‘মোমের দেয়াল’, ‘তুমি হীনা’ ও ‘মন ওরা’। এবার স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি তার চতুর্থ গান ‘মুক্তি’ প্রকাশের মাধ্যমে আবারো আলোচনায় উঠে এলো।
‘মুক্তি’ গানের গায়ক ও গীতিকার তৌফিক
স্বল্পদৈর্ঘ্যে এই সিনেমাটিতে তাহসান ও নাদিয়া ছাড়াও আরোও অভিনয় করেছেন মনসুর মুস্তাফিজ, সোহান বাবু ও ইহতিশাম আহমেদ।
স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘দূরবিন’নির্মাণ করেছেন নির্মাতা ভিকি জাহেদ। নির্মাণের পাশাপাশি ‘দূরবিন’এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।
এইচ টি এম রেকর্ডসের ব্যানারে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি প্রযোজনা করেছেন তাহসিন এন রাকিব এবং সহযোগী প্রযোজক হিসেবে আছেন মুহাম্মাদ তাজুল ইসলাম। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ১৬ মার্চ অনলাইনে মুক্তি পাবে ‘দূরবিন’। এটি একটি মোশন ভাস্কর নির্মাণ।
