২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বক্স অফিসে বরুণ-আলিয়ার দাপট

বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট জুটির সিনেমা মানেই ব্যবসাসফল ছবি! এ জুটির তৃতীয় সিনেমা ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’র প্রথম দিনের আয় প্রমাণ করলো সে কথাই!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2017, 09:13 PM

Updated : 11 Apr 2022, 11:10 PM

মুক্তির প্রথম দিনেই ১২ কোটি ৫৫ লাখ রূপি আয় করে হৈচৈ ফেলে দিয়েছে করন জোহর প্রযোজিত রোমান্টিক কমেডি ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’। ধর্ম প্রডাকশনের ব্যানারে নির্মিত ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ ২০১৪ সালের সিনেমা ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’র সিক্যুয়াল। বরুণ-আলিয়া জুটির আগের দু’টি সিনেমা ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ও ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ও ছিলো সুপার হিট।

বক্সঅফিস বিশেষজ্ঞ তরণ আদর্শ বলেন, “প্রথম সপ্তাহেই আশানুরূপ ব্যবসা করেছে ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’। এ ধারাবাহিকতা বজায় থাকলে এক সপ্তাহেই ৪০ থেকে ৫০ কোটি রুপি ঘরে তুলবে করণ জোহরের সিনেমাটি।”

ছবিটির পরিবেশক সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, আয়ের এ ধারাবাহিকতা বজায় থাকলে প্রথম সম্পাহেই লগ্নিকৃত অর্থ ঘরে তুলতে পারবে সিনেমাটি।

বরুন-আলিয়া জুটির দর্শকপ্রিয় পর্দা রসায়ন ও সুন্দর গল্পই এ ছবিটির সাফল্যের কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া সামনেই আসছে হোলি উৎসব। এ সময়টিতেও বেশ চাঙ্গা থাকে ভারতের সিনেমা বাজার। সব মিলিয়ে এ বছরের অন্যতম দর্শকপ্রিয় এক ছবি উপহার দিতে চলেছেন বরুন ধাওয়ান ও আলিয়া ভাট- এমনটাই ভাবছেন সবাই!