২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দর্শক অসুস্থ হয়ে পড়ায় কনসার্ট থামালেন অ্যাডেল

কনসার্ট চলাকালীন অবস্থায় এক দর্শক অসুস্থ হয়ে পড়লে গান থামিয়ে তাকে সাহায্য করলেন ব্রিটিশ সংগীতশিল্পী অ্যাডেল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2017, 08:19 PM

Updated : 11 Apr 2022, 11:10 PM

শুক্রবার সিডনিতে অনুষ্ঠিত অ্যাডেল-এর কনসার্টে হার্ট অ্যাটকের শিকার হন ৪৭ বছর বয়সী এক নারী দর্শক। তিনি যাতে হাজার হাজার দর্শকের মধ্য থেকেও নিরাপদে হাসপাতালে পৌঁছাতে পারেন সে ব্যবস্থা করার জন্য কিছুক্ষণের জন্য অনুষ্ঠান থামিয়ে দেন অ্যাডেল।

সিডনির এএনজেড স্টোডিয়ামে উপস্থিত ৯৫ হাজারেরও বেশি দর্শক সরে গিয়ে ওই নারীকে হাসাপাতালে পৌঁছে দেওয়ার পথ তৈরি করে দেয়।

ঘটনাটির এক প্রতক্ষদর্শি বলেন, “তিনি (অ্যাডেল) কনসার্ট থামিয়ে দেন এবং বলেন, ‘আমি খুবই দুঃখিত, কিন্তু একজন অসুস্থ হয়ে পড়েছেন এবং আমাকে দেখতে হচ্ছে তিনি ঠিক আছেন কীনা।’ তাকে দেখে সত্যিই মনে হচ্ছিল তিনি কেঁদে ফেলবেন।”

চলতি বছরের গ্র্যামিতে ৫ টি পুরস্কার জিতে নতুন রেকর্ড গড়েছেন এই শিল্পী। কিছুদিন আগে অনাড়ম্বর এক অনুস।ঠানে বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিককে।