বিপাশা বসুর বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ!
সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক একটি ফ্যাশন হাউজের পক্ষ থেকে বলা হয়েছে অগ্রিম পারিশ্রমিক নিয়েও মঞ্চে উপস্থিত হননি বিপাশা বসু!
ক’দিন আগেই একসঙ্গে লন্ডনে যান বিপাশা বসু ও তার স্বামী করণ সিং গ্রোভার। সেখানে একটি ফ্যাশন শো’র মঞ্চে হাঁটার কথা ছিলো বিপাশার। অনুষ্ঠানে শো স্টপার হিসেবে অগ্রিম পারিশ্রমিক ও ভারত-লন্ডন যাতায়াতের বিমান ভাড়াও আদায় করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত মঞ্চে পা মাড়াননি তিনি!
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ফ্যাশন হাউজটির ট্যালেন্ট ইউনিটের সদস্য রনিতা শর্মা রেখি তার ফেইসবুক পোস্টে লিখেছেন, “পাঁচরাত স্বামীকে নিয়ে লন্ডনে দামী হোটেলে রাখা হয়েছে, সেই সঙ্গে নিয়েছেন অগ্রিম পারিশ্রমিকও। তার সব শর্ত মানা সত্ত্বেও তিনি আমাদের শো’তে এলেন না। অথচ তিনি ছিলেন আমাদের শো স্টপার। ভীষণ অপেশাদারী আচরণ।”
অভিযোগের পর চুপ থাকেননি বিপাশা।
তিনি তার টুইট পোস্টে লিখেছেন,“একজন প্রতারক মহিলা আমার নামে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। আমি যদি অপেশাদার হতোম তবে ইন্ড্রাস্ট্রিতে ১৫ বছর ধরে টিকে থাকতে পারতাম না। আমি আমার আজকের অবস্থানে এসেছি আমার পেশাদারী জ্ঞান এবং আত্ম-সম্মানের জোরেই।”
এর পরে ইন্সটাগ্রামে বিপাশা-করণের একটি যুগল ছবি পোস্ট করে বিপাশা লিখেছেন, “আমাদের ভদ্রতাকে অসহায়ত্ব বলে ভাবেবেন না। চুপ আছি বলে এটাও মনে করবেন না আমরা ভয় পাচ্ছি।”
কিন্তু এতে দমে যাননি রনিমা শর্মা রেখি! পাল্টা পোস্টে বিপাশাকে ‘ভয়ঙ্কর নারী’ বলে অভিহিত করে তিনি লিখেছেন, “তোমার সঙ্গে লড়াই চালিয়ে যেতে চাই।”
