পারিশ্রমিক বৈষম্য নিয়ে কী ভাবেন হলিউডি অভিনেত্রীরা?
নারী ও পুরুষ শিল্পীদের পারিশ্রমিক বৈষম্য নতুন কোনো বিষয় নয়। সারা বিশ্বেই নারী শিল্পীদের বঞ্চিত করা হয়ে থাকে তাদের প্রাপ্য সম্মানী থেকে। এ বৈষম্যের দিক দিয়ে পিছিয়ে নেই বিনোদনের সবচেয়ে বড় বাজার হলিউডও। তবে এই ক্ষেত্রের তারকা অভিনেত্রীরা বরাবরই ছিলেন এসব ব্যাপারে সরব।
জেনিফার লরেন্স
২০২৩-এর আলোচিত ছবি ‘অ্যামেরিকান হাসল’-এ অভিনয়ের জন্য সহঅভিনেতা ব্র্যাডলি কুপার ও ক্রিশ্চিয়ান বেল-এর চেয়ে কম পারিশ্রমিক পেয়েছিলেন জেনিফার লরেন্স।
এ ঘটনায় অস্কারজয়ী এই অভিনেত্রী বলেছিলেন, “আমি যখন এটি শুনেছি তখন আমার কষ্ট পাওয়া ছাড়া আর কিছু করার ছিলো না। কারণ ততদিনে ছবির কাজ শেষ হয়ে গিয়েছিলো। ওরা আমার চেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছে সেজন্য আমার খারাপ লাগেনি, আমার খারাপ লেগেছিলো এ জন্য যে আমি কেন আরও ভালোভাবে দরাদরি করতে পারিনি!”
শ্যারন স্টোন
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,“শুধু মিডিয়াতে নয় সব জায়গায় নারীদের অবহেলা করা হয়। কাজের ক্ষেত্রে সব জায়গাতেই নারীদের কম পারিশ্রমিক দেওয়া হয়ে থাকে। এটি একরকম অর্থনৈতিক ব্ল্যাকমেইল।”
স্যান্ড্রা বুলক
সিয়েনা মিলার
এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, “তারা যদি দু’জন পুরুষকে অভিনয়ের জন্য নিত তাহলে তারা এমন কাজ করতে পারতো না। পুরুষ অভিনেতার চেয়ে অর্ধেক পারিশ্রমিকে কাজ করা খুবই অপমানজনক। আমার কাজটি ফিরিয়ে দেওয়া ছাড়া আর কিছু করার ছিলো না। মাঝে মধ্যে এমন প্রতিবাদ সবারই করা উচিত। তা না হলে এ বৈষম্য বন্ধ হবে না।”
স্কারলেট জোহানসন
এ প্রসঙ্গে ‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত এ অভিনেত্রী বলেন, “আমার মনে হয় সকল নারীরা অবমূল্যালিত। সব ক্ষেত্রেই নারীদের কম টাকায় সন্তুষ্ট রাখার চেষ্টা করা হয়। যতদিন পর্যন্ত না আমরা একে একটি বড় বিষয় বলে ভাববো এবং গুরুত্ব দিব ততদিন আমরা বৈষম্যের শিকার হবো।”
নাটালি পোর্টম্যান
এ প্রসঙ্গে তিনি বলেন, “এটা সত্যি যে আমাদেরকে অনেক পারিশ্রমিক দেয়া হয়। কাজেই সেটি নিয়ে আমাদের অভিযোগ করার কিছু থাকে না। তবুও একই সঙ্গে অভিনয় করে সহঅভিনেতাদের চেয়ে কম পারিশ্রমিক পাচ্ছেন- এই বৈষম্যটাই বেশি খারাপ লাগে।”
