‘কিছু মানুষ তো রয়েছেন যাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন’
বিনোদন জগতের নারী সহকর্মীদের ক্ষমতায়ন কতটুকু অর্জিত হয়েছে? সেই প্রশ্নই বিনোদন জগতের তিনজন শিল্পীর কাছে রেখেছিলো গ্লিটজ।
মিডিয়ায় কাজের ক্ষেত্রে সমঅধিকার থাকলেও কিছু মানুষের দৃষ্টিভঙ্গীর বদল হওয়া উচিত। এমনটাই মনে করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত অভিনেতা ফেরদৌস আহমেদ।
তিনি আরো বলেন,“কিছু মানুষ তো রয়েছেন যাদের মন-মানসিকতার পরিবর্তন প্রয়োজন। অনেকেই নায়িকাদের নিয়ে কিছুটা নেতিবাচক মনোভাব পোষন করে থাকেন। তবে এগুলোও আস্তে আস্তে বদলাবে। এছাড়া্ এখানে আমি আর কোনো সমস্যা দেখছি না। তবে যে কতিপয় কয়েকজন রয়েছেন যাদের মানসিকতায় আধুনিকতার ছোঁয়া লাগেনি তাদের উচিত হবে নিজেদের মানসিকতার ইতিবাচক পরির্বতন করা। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের বিনোদন জগতের নারীরা কাজের ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থানে রয়েছেন। তাই আমরা যদি একে অন্যকে সম্মাণ প্রদর্শণ না করি তাহলে একসময় আমরাই সম্মান পাবো না।”
গ্লিটজকে তিনি বলেন,“অভিনয়, নির্মাণ সহ আমাদের মিডিয়ায় সকল ক্ষেত্রেই নারীরা কাজ করছেন। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে আমাদের মিডিয়ায় নারীদের আমরা কীভাবে উপস্থাপন করছি। একজন নারীকে যদি পণ্য হিসেবে উপস্থাপন করা হয়ে থাকে তাহলে তা অবশ্যই খুবই খারাপ। যদি কোনো কিছুর সৌন্দর্য্য বর্ধণের কাজের জন্য কোন নারীকে আনা হয় তা হলে তা মোটেও ঠিক হচ্ছে না। কিন্তু সেই জিনিসটি যে একেবারেই হচ্ছে না তেমনটিও নয়।”
তিনি আরো বলেন,“সকল ক্ষেত্রে একজন নারীর মানুষ হিসেবে অবস্থান এবং তার যে নারীশক্তি রয়েছে সেই বিষয়গুলো যদি ঠিকমত না উঠে আসে তাহলে তো নারীকে মোটেও সঠিকভাবে উপস্থাপন করা হচ্ছে না। নারীরা কাজের ক্ষেত্রে অনেক দূর এগিয়েছে। কিন্তু কিছু কিছু জায়গায় তাদের উপস্থাপনা সঠিক হওয়া উচিত ছিলো বলে আমি মনে করি।”
গ্লিটজকে তিনি বলেন,“মিডিয়ার সকল অঙ্গনে নারীরা সবসময় পুরুষদের চেয়ে এগিয়ে রয়েছেন। অভিনয়ের ক্ষেত্রে আমরা সুবর্ণা মুস্তাফা, বিপাশা হায়াৎয়ের মত অনেক তারকাদের পেয়েছি। আর যদি সঙ্গীতের ক্ষেত্রে বলি তাহলে তো বলতে হয় আমাদের পুরুষ তারকাদের তুলনায় নারী তারকারা সব সময় শীর্ষেই অবস্থান করেছেন। আমাদের কিংবদন্তি সঙ্গীতশিল্পীদের মধ্যে রয়েছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, মমতাজ বেগম। অন্যদিকে নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে কনা, মিলা ও ন্যান্সির, যাদের অবস্থান দেখলেই আসল চিত্র বোঝা যায়।”
তিনি আরো বলেন,“আমাদের এখানে প্রত্যেকেই তার মেধার ভিত্তিতে কাজ করছেন। এখানে পুরুষতান্ত্রিকতার প্রভাব নেই বললেই নেই। বরং আমাদের এখানে শ্রদ্ধার জায়গাটাই অনেক বেশি।
