২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিন আগেই অনুপম খের-এর জন্মদিন পালন করলেন অক্ষয়

ভারতীয় অভিনেতা অনুপম খের-এর জন্মদিনের একদিন আগেই উৎসব পালন করলেন অক্ষয় কুমার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2017, 09:22 PM

Updated : 19 Aug 2022, 03:55 PM

৭ মার্চ ৬২ তে পা দেবেন প্রবীন অভিনেতা অনুপম খের। তার একদিন আগেই অক্ষয় কুমার টুইটারে প্রকাশ করলেন একটি ভিডিও, যেখানে তাপসি পান্নুকে সঙ্গে নিয়ে অনুপম খের-এর জন্মদিনে কেক কাটতে দেখা গেছে তাকে। একসঙ্গে ‘নাম শাবানা’ সিনেমায় অভিনয় করেছেন তারা। এর আগে তারা অভিনয় করেছেন ২০১৫’র ‘বেবি’ সিনেমায়।

টুইট পোস্টে অক্ষয় কুমার লিখেছেন, “যে দল একসঙ্গে খায়, তারা একসঙ্গে থাকে।”

 

অনুপম খের-এর সঙ্গে অক্ষয় অভিনয় করেছেন আরও বেশকিছু সিনেমায়। এই তালিকায় রয়েছে, ‘স্পেশাল ছাব্বিশ’, ‘জান-এ-মন’ এবং ‘হেই বেইবি’।

‘নাম শাবানা’ মুক্তি পাবে ৩১ মার্চ।