২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানির অভিযোগে মামলা করলেন সাবেক মিস ইন্ডিয়া

কিছুদিন ধরেই মুঠোফোনে অশালীন বার্তা ও ভিডিও পচ্ছেন বলে অভিযোগ করলেন সাবেক মিস ইন্ডিয়া সনু ওয়ালিয়া। এ ঘটনায় যৌন হয়রানির অভিযোগ এনে একটি মামলাও দায়ের করেছন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2017, 08:31 PM

Updated : 11 Apr 2022, 11:07 PM

মুম্বাই মিরর জানায়, বেশ কিছু দিন ধরে অচেনা নম্বর থেকে অশালীন বার্তা ও ভিডিওচিত্র পেয়ে আসছেন সনু ওয়ালিয়া। উত্যক্তকারী ব্যক্তিকে হুশিয়ার করা হলে এ হয়রানি আরও বেড়ে যাচ্ছে। ফলে বাধ্য হয়েই আদালতের শরনাপন্ন হয়েছেন তিনি।

এ ঘটনায় তথ্য ও প্রযুক্তি আইনে বেনামী ব্যক্তিকে উদ্দেশ্যে করে একটি মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ। সম্প্রতি বিজেপি নেত্রী সাইনা এনসিকে একইভাবে উত্যক্ত করা হয়েছে বলে জানায় প্রতিবেদনটি।

৫৩ বছর বয়েসি অভিনেত্রী সনু ওয়ালিয়া ১৯৯৮ সালে অভিনেত্রী রেখার সঙ্গে ‘খুন ভারি মাঙ’ ছবিতে অভিনয় করেছিলেন। এছাড়া ‘দিল আহসান হ্যায়’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

টিভি সিরিয়াল ‘বেতাল পঁচিশ’ ও টিভি অনুষ্ঠান ‘মহাভারত’-এর সুবাদে ছোটপর্দায় সুপরিচিত তিনি।