২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে এহসান কবিরের একক অ্যালবাম ‘মাঝে মাঝে’

অডিও বাজারে ক্যারিয়্যারের প্রথম একক অ্যালবাম ‘যাক না হারিয়ে’ প্রকাশ করেছিলেন শিল্পী এহসান কবির। মাঝে কিছুদিন বিরতির পরে এবার শ্রোতাদের তিনি উপহার দিতে যাচ্ছেন তার নতুন একক অ্যালবাম।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2017, 09:55 PM

Updated : 11 Apr 2022, 11:07 PM

চলতি বছরের পহেলা বৈশাখে বাজারে আসছে সংগীতশিল্পী এহসান কবিরের দ্বিতীয় একক অ্যালবাম ‘মাঝে মাঝে’। এই অ্যালবামের গানগুলোর কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। আর সংগীত আয়োজন করেছেন তমাল হাসান।

অ্যালবামটি প্রসঙ্গে এহসান কবির বলেন, ‌‌“মাঝে মাঝে’ অ্যালবামটি আমার মেধা, মনন ও দীর্ঘ সময় পরিশ্রমের ফসল। এই অ্যালবামের সবগুলো গানের কথা, সুর এবং সংগীত আয়োজন বাংলা গান সম্পর্কে শ্রোতাদের একটা ভিন্ন মাত্রার আনন্দ দেবে বলে আমি বিশ্বাস করি। কারন প্রতিটি গানের কথা ও সুরে মৌলিকত্ব রাখারও চেষ্টা করেছি।”

তিনি আরো বলেন, “গানগুলোতে বর্তমান সময়কে ধারণের পাশাপাশি শাস্ত্রীয় সংগীতেরও ছোঁয়া রয়েছে। অ্যালবামের ছয়টি গানের মধ্যে দু’টি দ্বৈত গান রয়েছে। আমার প্রত্যাশা শ্রোতাদের সবগুলো গান ভালো লাগবে।”

ছয়টি মৌলিক গানের সমন্বয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। ‘ওয়াই আর’ মিউজিকের ব্যানারে বাজারে আসছে অ্যালবামটি।

এছাড়াও এহসান কবির ‘খুঁজি তোমায়’, ‘ভালোবাসার মহাকাব্য’ ও ‘মেঘ-রোদ্দুর’ ইত্যাদি শিরোনামে তিনটি মিশ্র অ্যালবামেরও কাজ করেছেন।