নতুন গানের দল ভব এ্যান্ড কোং
এতদিন একাই গেয়েছেন ভিন্নধারার সঙ্গীতশিল্পী ভব। এবার তিনি এলেন গানের দল নিয়ে। দলের নাম ভব এ্যান্ড কোং।
পথচলা শুরু নতুন গানের দল ভব এ্যান্ড কোং এর। ঘোষণার আগেই বেশকিছু স্টেজ পারফর্ম করে ফেলেছেন তারা। তাই ইতমধ্যেই ভব এ্যান্ড কোং শ্রোতাদের ভালোবাসা ও সমালোচকদের প্রশংসা কুড়োতে শুরু করেছে। মূলত সমসাময়িক ভিন্ন ধারার গান করবে ভব এ্যান্ড কোং।
দলটির ভোকাল শতাব্দী ভব বলেন, ‘ভব এ্যান্ড কোং কোনো তথাকথিত ব্যান্ড নয়, এটি একটি প্লাটফর্ম, একটা গানের দল। এ মুহূর্তে আমার সলো গানগুলোই পারফর্ম করছে ভব এ্যান্ড কোং সাথে আমাদের অন্যতম সদস্য বিপুলের সলো গানও রয়েছে। দলের নিজস্ব গান বা এ্যালবাম নিয়ে আমাদের কোনো তাড়া নেই। সময় সুযোগ হলেই করে ফেলবো।
এ মুহূর্তে, স্টেজ ও মিডিয়া শো নিয়ে ভব এ্যান্ড কোং ব্যস্ত সময় পার করছে।
দলটির লাইনআপ- শতাব্দী ভব (ভব সিগার)-ভোকাল, বিপুল-গীটার, পলাশ-বেজ, সাগর-কাহন ও পারকাশন, রাশেদ-ক্লিকবাজ, সানজানা-গ্রুপ ম্যানেজার।
