২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্যারিয়ারের কাঙ্খিত অবস্থানেই আছি’

ক্যাসি অ্যাফ্লেক, ‘ম্যানচেস্টার বাই দ্য সি’র জন্য এবারের অস্কারে যিনি সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন, বলেছেন, ক্যারিয়ারের একদম সঠিক অবস্থানেই আছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2017, 07:40 PM

Updated : 11 Apr 2022, 11:05 PM

ক্যাসি অ্যাফ্লেক-এর ভাই, আরেক মার্কিন অভিনেতা বেন অ্যাফ্লেক, হলিউডে যিনি খ্যাতি ও অর্থ- দুই দিক দিয়েই ক্যাসির চেয়ে বেশি এগিয়ে আছেন। মার্কিন এক গণমাধ্যম যখন ক্যাসিকে এব্যাপারে প্রশ্ন করে, তিনি উত্তর দেন, “বাইরে থেকে দেখে এটাকে কঠিন মনে হতে পারে, তবে সে সত্যিই খুব ভাল সময় কাটিয়েছে, আর আমি খুবই অদ্ভূত জীবন কাটিয়েছি।”

৪১ বছর বয়সী এই অভিনেতা আরও বলেন, “আমি এখানে ১৭ বছর বয়স থেকে আছি। অনেক অভিনেতাকে দেখার সুযোগ হয়েছে আমার, যাদের অনেক ব্যর্থতা আর সাফল্যও আছে, কঠিন সময়ের পরে যাদের জীবনে ভাল সময়ও এসেছে।”

“আমি অন্যদের দেখেছি কীভাবে তারা তাদের ক্যারিয়ার গড়ে তুলেছে; এটা আমার জন্য শিক্ষা ছিল। সেইসঙ্গে নিজের ক্যারিয়ার দারুন উপভোগ করেছি। আমি ঠিক সেখানেই আছি, যে অবস্থান আমার কাঙ্খিত ছিল। আমি নিজেকে ভাগ্যবান মনে করি এবং খুবই আনন্দিত এটা নিয়ে।”

‘ম্যানচেস্টার বাই দ্য সি’তে ভাই হারানো এক তরুণের ভূমিকায় অভিনয় করেন ক্যাসি। এই চরিত্রে অভিনয়ের জন্য চলতি বছরের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডও পান তিনি।