২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ অলরেডি অনেকটা এগিয়ে রয়েছে: প্রিয়ঙ্কা সরকার

শনিবার রাতে বিএফডিসি’র কড়াইতলায় ‘হৃদয় জুড়ে’ সিনেমার মহরতে উপস্থিত হয়েছিলেন টালিগঞ্জের নায়িকা প্রিয়ঙ্কা সরকার। সিনেমার মহরত অনুষ্ঠানে অংশগ্রহনের আগে বিএফডিসির জসিম ফ্লোরের মেক-আপরুমে কিছুক্ষণের জন্য গ্লিটজের মুখোমুখি হয়েছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2017, 08:21 PM

Updated : 11 Apr 2022, 11:04 PM

গ্লিটজ: ‘হৃদয় জুড়ে’ সিনেমার গল্পটি পড়েই কি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন?

প্রিয়ঙ্কা সরকার : প্রথমে গল্পটা আমি শুনেছিলাম, টেলিফোনে আমাকে শুনিয়ে ছিলো। তারপর স্ক্রিপ্টটা মেইলে পাই । তারপর সেটাতে রাজি হই।

গ্লিটজ: যৌথ প্রযোজনায় ভারত-বাংলাদেশের যেসব সিনেমাগুলো নির্মাণ হচ্ছে সেগুলোর মধ্যে আপনি কতগুলো সিনেমা দেখেছেন?

প্রিয়ঙ্কা সরকার: আমার আসলে সেইভাবে সিনেমাগুলো দেখা হয়নি। তবে আমার ইচ্ছে আছে। এখন যেহেতু এখানে আছি সেহেতু একটু সময় করে শুটিংয়ের বাহিরেও এখানকার জায়গা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার একটু ইচ্ছে তো রয়েছে।

গ্লিটজ: আপনি কি মনে করেন যদি পশ্চিমবঙ্গে যৌথ প্রয়োজনার সিনেমা ভালোমত গ্রহনযোগ্যতা পায় তাহলে সেই সিনেমাগুলো বলিউড সিনেমাগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় ভালো অবস্থানে যেতে পারবে?

প্রিয়ঙ্কা সরকার: বলিউড ফিল্ম চিরকালই একটি মাইন্ডসেট করে এসেছে। বলিউড সং বলে তো একটি আলাদা জেনার তৈরি হয়ে গিয়েছে। বলিউডের মত সেই গ্ল্যামার, সেই গানে নাচ এগুলো নতুন স্টাইল চিরকালই তৈরি করে এসেছে। বলিউড আমাদের ওখানে ন্যাশনাল ভাষায় ছবি বানায়। যেটার জন্য সবসময় অডিয়েন্স অনেক বেশি পায়। সেখানে আমাদের টালিউড ইন্ড্রাষ্ট্রি মানে কলকাতা ফিল্ম ইন্ড্রাষ্ট্রি যত বড় প্রতিষ্ঠিত ইন্ড্রাষ্ট্রি হোক না কেন সেটা কিন্তু গোটা ইন্ডিয়া প্রাসপেকটিভে একটা রিজিয়ন্যাল ইন্ড্রাষ্ট্রি।

সেখানে বাংলাদেশ অলরেডি অনেকটা এগিয়ে রয়েছে। কারন এটা অলরেডি একটা ন্যাশনাল ল্যাংগুয়েজে ছবি বানাচ্ছে। গোটা দেশের কাছে একটাই ছবি পৌঁছচ্ছে। সেখানে আমাদের কাছে বেনিফিটটা তো রয়েছে। আমরা দুই দেশ মিলে যদি কাজ করি তাহলে ভাষাটা একই হচ্ছে। দুই দেশের ছবির জন্যই আমার মনে হয় সেটা অনেক বেশি প্রফিটেবল হবে। কারন দর্শক সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে।

গ্লিটজ: টালিগঞ্জে আপনি কোন নায়কের সঙ্গে কাজ করতে বেশি স্বচ্ছন্দবোধ করেন?

প্রিয়ঙ্কা সরকার: স্বচ্ছন্দের জায়গা..এটা প্রচন্ড প্রফেশনাল একটা জায়গা। মানে কোন দিন আমার শরীর খারাপ থাকলে আমাকে যদি একটা হাসির দৃশ্য করতে হয় আমাকে হাসতেই হবে। অ্যাক্টিংটা করতে হলে আমাকে করতেই হবে। এবং সেটা বিশ্বাসযোগ্যভাবেই করতে হবে। যাতে আমার দর্শকের আমাকে দেখে সন্দেহ না জাগে। সেটা সবসময় আমি যখন ক্যামেরার সামনে আছি আমি একজন অন্য মানুষ। আমি সেই চরিত্রটি সেই মূর্হুতে। যেটা আমার মনে হয় একজন অভিনেত্রীর সব থেকে বড় পাওনা।

গ্লিটজ: পশ্চিমবঙ্গে ধ্রুপদী সিনেমাগুলোতে বলিউডের তারকাদের উপস্থিতি ও অফট্রেক সিনেমায় কাজ করার জন্য মুখিয়ে থাকলেও বাণিজ্যিক ঘরানার সিনেমাগুলোতে তাদের উপস্থিতি নেই। এই নেপথ্যে কি কারন থাকতে পারে বলে আপনি একজন নায়িকা হিসেব মনে করেন?

প্রিয়ঙ্কা সরকার: না..না..আমার মনে হয় না সেই রকমটা খুব একটা বলা যেতে পারে। হ্যা..ঋতুপর্ণ ঘোষের কিছু ছবিতে ঐশ্বরিয়া রায় বচ্চন, বিপাশা বসু এসেছেন ঠিকই। কিন্তু আমার মনে হয় পরিচালক তখন তাকে সেই চরিত্রের জন্য ওনাকে প্রেফার করেছেন এজন্যই এসেছেন। আমাদের ওখানে যখন অফট্রেক সিনেমা হয় সেখানে রাধিকা আপ্তে, শ্রাবন্তী কাজ করছে। যদি সো- কলড কর্মাশিয়াল হিরোইন বলা হয় তাহলে তো কর্মাশিয়াল হিরোইন। তারা তো অন্য ধরনের ছবি করছে। আমার মনে হয় এটা একদমই পরিচালক, চিত্রনাট্যের উপর নির্ভর করে।