২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নাট্যশালায় ‘আওরঙ্গজেব’

শিল্পকলায় ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হতে যাচ্ছে প্রাঙ্গনেমোর থিয়েটারের ‘আওরঙ্গজেব’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2017, 05:49 PM

Updated : 11 Oct 2022, 01:31 PM

যুগে যুগে দেশে দেশে মসনদ বা রাষ্ট্র ক্ষমতা দখলের রাজনীতিতে ধর্মের ব্যবহার, ধর্মের নামে নির্মমতা, নিষ্ঠুরতা বা যে কোনো অমানবিক অন্যায়ের বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদের নাম মোঘল সম্রাট ‘আওরঙ্গজেব’।

Image
আওরঙ্গজেব নাটকের দৃশ্য

আওরঙ্গজেব নাটকের দৃশ্য

প্রতিবাদী এ সম্রাটের জীবন ও কর্মের সূত্র ধরে প্রাঙ্গনেমোর থিয়েটার নিয়মিত মঞ্চায়ন করছে সাম্প্রদায়িকতাবিরোধী নাটক ‘আওরঙ্গজেব’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটি মঞ্চায়িত হবে ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায়।

নাটকটি রচনা করেছেন মোহিত চট্টোপাধ্যায় ও নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, সঙ্গীত পরিকল্পনা করেছেন রামিজ রাজু ও পোষাক নূনা আফরোজ। নাটকটিতে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, রামিজ রাজু, ইউসুফ পলাশ, সরোয়ার সৈকত, মাইনুল তাওহীদ, শুভেচ্ছা, রিগ্যান রত্ন, সাগর, বিপ্লবসহ আরো ১৬ জন নাট্যকর্মী।