প্রেক্ষাগৃহে ‘শেষ চুম্বন’
শুক্রবার সারাদেশের মাত্র ৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে খঃ মুন্তাহিদুল লিটনের শিশুতোষ সিনেমা ‘শেষ চুম্বন’-দ্য লাষ্ট কিস।খান।সিনেমায় কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন সানজিদা তন্ময়, সাগর আহমেদ ও শিশুশিল্পী রাইসা।
সিনেমা প্রসঙ্গে গ্লিটজকে লিটন বলেন,“আমার সিনেমার গল্প, চিত্রনাট্য, গান, পোষ্টার সহ সিনেমার একটি দৃশ্য কিংবা কোনো কিছুই আমি নকল কিংবা অন্য কোনো কিছু থেকে অনুকরন করিনি। এই সিনেমাটি পুরোদস্তর মৌলিক গল্পের সিনেমা। আমার বিশ্বাস সকল শ্রেণির দর্শকদের সিনেমাটি ভালো লাগবে।”
এছাড়াও তিনি আরো বলেন,“সিনেমাটি মুক্তির জন্য সিনেমাহলের সংখ্যা সংখ্যাতত্বের উপর গুরুত্ব না দিয়ে রুচিশীল ও গল্প নির্ভর চলচ্চিত্রপ্রেমীদের কথা চিন্তা করেই সিনেমার হলের সংখ্যার নির্ধারণ করা হয়েছে।”
সাম্প্রতিককালে সমাজে শিশুদের প্রতি বৈষম্য, নিপীড়ন ও ব্যক্তিজীবনে লোভের কারনে মানুষ তার সততাকে ধ্বংস করে, এবং পরিবারের প্রিয়জনদের অসংঙ্গতিপূর্ণ এইসব ঘটনাগুলোকে উপজীব্য করেই আবর্তিত হয়েছে ‘শেষ চুম্বন’-দ্য লাষ্ট কিস সিনেমার কাহিনি।
সিনেমায় পারমিতা চরিত্রে ‘বাপজানের বায়োস্কোপ’খ্যাত অভিনেত্রী সানজিদা তন্ময়, হুমায়ন চরিত্রে নবাগত সাগর আহমেদ ও শিশুশিল্পী রাইসা সিনেমায় স্বনামেই অভিনয় করেছেন। এছাড়াও একটি গুরুত্বর্পূণ চরিত্রে অভিনয় করেছেন শিমুল।
সিনেমার কাহিনি, গল্প, চিত্রনাট্য ও গান রচনার কাজটিও করেছেন র্নিমাতা নিজেই। সিনেমায় গান রয়েছে মোট ৪টি। সিনেমাটি লাকী মুভিজের ব্যানারে নির্মিত হয়েছে।
