‘রেঙ্গুন’-এর বিরুদ্ধে নকলের অভিযোগ!
১৯৩৫ সালের জনপ্রিয় সিনেমা ‘হান্টারওয়ালি’-র সঙ্গে মিল পাওয়া গেছে বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘রেঙ্গুন’ সিনেমার।
ব্রিটিশ শাসনাধীন ভারতের নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান ‘ওয়াদিয়া মুভিটোন’-এর সিনেমা ‘হান্টারওয়ালি’র নায়িকা মেরি ইভান্স ওয়াদিয়া ওরফে ‘ফিয়ারলেস নাদিয়ার’ অভিনীত ‘প্রিন্সেস মাধুরী’র চরিত্রের সঙ্গে বেশ মিল খুঁজে পাওয়া গেছে ‘রেঙ্গুন’ নায়িকা কঙ্গনা রানাউতের।
রেঙ্গুন ছবিতে কঙ্গনা
এ প্রসঙ্গে রয় ওয়াদিয়া বলেন,“২০০৬ সালের দিকে ‘হান্টারওয়ালি’ সিনেমাটি রিমেক করার জন্য আমরা এর চিত্রনাট্য নিয়ে গিয়েছিলাম বিশাল ভরদ্বাজের কাছে। তিনি ১৩ মাস পর সে স্ক্রিপ্ট ফেরত দিয়েছিলেন এবং জানিয়েছিলেন যে, এ ছবি এখন বলিউডের জন্য মানানসই হবে না।”
তিনি আরও বলেন,“ ‘হান্টারওয়ালি’র গল্প এবং প্রধান নারী চরিত্রের সঙ্গে ‘রেঙ্গুন’-এর বেশ কিছু মিল খুঁজে পেয়েছি আমরা। বিশেষ করে কঙ্গনার সঙ্গে ফিয়ারলেস নাদিয়ার পোশাক, আচরণ ও সংলাপে হুবহু কিছু মিল রয়েছে। যেমন, নাদিয়া’র কমন সংলাপ ছিলো ‘ব্লাডি হেল’, ‘রেঙ্গুনে’ও কঙ্গনার চরিত্রটি বার বার এ সংলাপটি ব্যবহার করেছে।”
হান্টারওয়ালি ছবিতে ওয়াদিয়া
বুধবার এ মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য করেছে আদালত। ২৪ ফেব্রুয়ারি মুক্তির কথা থাকলেও এ মুহূর্তে অনিশ্চিত হয়ে পড়েছে কঙ্গনা রানাউত, শাহীদ কাপুর ও সাইফ আলী খানের নতুন এ ছবিটির ভাগ্য।
