২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাভেলোর বর্ষপূর্তির উৎসব

দিনব্যাপি নানা উৎসব আয়োজনের মাধ্যমে পালিত হচ্ছে লাভেলো আইসক্রিম-এর প্রথম বর্ষপূর্তি। এই আয়োজনের অংশ হিসেবে  নির্মিত হয়েছে নাটক ‘হৃদকথন’। দর্শকের গল্পে নাটকটি নির্মাণ করেছেন রেদওয়ান রনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2017, 11:16 PM

Updated : 11 Apr 2022, 11:00 PM

জানুয়ারি মাসে লাভেলোর ফেসবুক পেজে ‘প্রথম দেখায় হৃদয়ের স্পন্দন’ এর গল্প চাওয়া হলে বিপুল পরিমাণ গল্প জমা পড়ে। যার মধ্য থেকে বিচারকদের রায়ে তানভীর সোহেলের লেখা গল্পটি সেরা নির্বাচিত হয়। এ গল্প থেকে কাশথান হাবিবের চিত্রনাট্যে নির্মাতা রেদওয়ান রনি নির্মাণ করেন ‘হৃদকাহন’।

বর্ষপূর্তি উপলক্ষ্যে লাভেলোর সকল ভোক্তা ও শুভানুধ্যায়িদের উদ্দেশ্য করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, দাতো’ মো: একরামুল হক বলেছেন, “দেশের প্রতিটি মানুষের হৃদয়ে ভালবাসা ছড়িয়ে দেয়ার যে ব্রত নিয়ে এক বছর আগে লাভেলোর যাত্রা শুরু হয়েছিল সে যাত্রার প্রতিটি অর্জন, আবেগ ও অনুভূতি মিলে আজ আমরা আরো পরিণত। ভবিষ্যতে আরো ভিন্ন ভিন্ন স্বাদের আইসক্রিম দিয়ে ভালবাসা ছড়িয়ে দেয়ার এ যাত্রা অব্যাহত থাকবে।”

ভালোবাসার গল্পে নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন মিথিলা, ইরেশ জাকের, মিশু সাব্বির, সাবেরি আলম প্রমুখ। নাটকটির একটি গানে কণ্ঠ দিয়েছেন আরাফাত মহসীন।

মঙ্গলবার বিকেলে ৪টায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে আমন্ত্রিত অতিথিদের জন্য নাটকটির একটি প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। নাটকটির প্রিমিয়ার ছাড়াও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ থ্রিডি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে লাভেলো।

রাত ১১টা ২০ মিনিটে আর টিভি-তে দর্শকদের জন্য প্রচারিত হবে ‘হৃদকাহন’।