প্রাকৃতজনের আয়োজনে বসন্তবরণ
বেইলিরোডের মহিলা সমিতির নিলীমা ইব্রাহীম মিলনায়তনে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় আয়োজিত হবে নাট্যদল প্রাকৃতজন-এর বসন্তবরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রথম পর্বে থাকছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘রক্তকরবী’র মঞ্চপাঠ। অভিনেতা ও আবৃত্তিকার আতাউর রহমান এই নাটকের রাজার চরিত্রে ও ফারজানা করীম নন্দিনী চরিত্রের সংলাপ পাঠ করবেন।
দ্বিতীয় পর্বে দেখানো হবে ফাগুনের রঙে রাঙানো নাটক ‘প্রেমপত্র’। ভৈকম মুহম্মদ বশীর-এর রচনায় ‘প্রেমপত্র’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন শ্যামল ভট্টাচার্য, নাটকের প্রয়োগভাবনা সেলিম রেজা সেন্টুর।
এতে অভিনয় করবেন ফারজানা করীম, সেলিম রেজা সেন্টু, সাদ্দাম হোসেন এবং ফারহাদ হোসেন।
