২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাধুরীর ‘তাম্মা তাম্মা’ গানের রিমেকে নাচলেন আলিয়া!

১৯৯০ সালের ছবি ‘থানেদার’-এর জনপ্রিয় গান ‘তাম্মা তাম্মা লোগে’ দিয়ে বাজিমাৎ করেছিলেন মাধুরী দিক্ষীত। এবার সে গানের রিমেকে নাচলেন আলিয়া ভাট।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2017, 08:14 PM

Updated : 19 Aug 2022, 03:44 PM

আলিয়া ভাট ও বরুন ধাওয়ানের নতুন ছবি ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’তে মাধুরীরর গানের রিমেকে নাচলেন আলিয়া। শুটিং সেটে আলিয়াকে নাচের তালিম দিয়েছেন স্বয়ং মাধুরী দিক্ষীত!

মাধুরীর মতো নৃত্যশিল্পীকে অনুসরণ করা বেশ জটিল বিষয়ই বটে! তার মতো করে নাচতে হবে এই দুশ্চিন্তায় রাতে ঠিক মতো নাকি ঘুমাতে পারেননি আলিয়া!

ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেয়া এক সাক্ষাতকারে আলিয়া বলেন, “আমি মাধুরীর একজন বড় ভক্ত। আগেই বলেছি, তার মতো করে আমি কখনোই নাচতে পারবো না। এটা অসম্ভব।”

আলিয়া আরও বলেন, “যখন জানতে পেরেছি যে শুটিং এর সময় তিনি উপস্থিত থাকবেন তখন ভয়ে আমার দমবন্ধ হয়ে এসেছিলো! এমনকি আগের রাতে আমি ঠিক মতো ঘুমাতে পারিনি। দুঃস্বপ্ন দেখেছি আমি ঠিক মতো নাচতে পারছি না!”

মূল গানের শিল্পী মাধুরী ও সঞ্জয় দত্ত এ গানের প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ‘তাম্মা তাম্মা এগেইন’ শিরোনামের এ গানে ম্যানিকুইন চ্যালেঞ্জ থিমে একসঙ্গে নাচতে দেখা গেছে আলিয়া ভাট ও বরুন ধাওয়ানকে।