অস্ত্রোপচারের সাহায্যে ঠোঁট বড় করলেন সেলেনা?
সম্প্রতি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের ছবিতে তার পুরুষ্টু ঠোঁট অবাক করেছে ভক্তদের!
‘হার্ট ওয়ান্টস হোয়াট ইট ওয়ান্টস’ খ্যাত সঙ্গীত তারকা সেলেনা গোমেজ তার অনবদ্য রূপের জন্য ভক্ত মহলে বিশেষভাবে প্রশংসিত। সম্প্রতি তাতে নতুন মাত্রা যোগ করেছে পুরুষ্টু গোলাপি ঠোঁট! ধারণা করা হচ্ছে এ ঠোঁট পেতে নিজেকে ছুরি-কাঁচির নিচে সঁপে দিয়েছেন এ তারকা!
এই শোবিজ জানায়, সম্প্রতি প্রকাশিত বেশ কিছু ছবিতে মিলেছে সেলেনা গোমেজের ‘লিপ কসমেটিক সার্জারি’র প্রমাণ। এ তারকার সম্প্রতি প্রকাশিত ছবির সঙ্গে তার আগের ছবির তুলনা করলে যে কেউ পার্থক্যটা উপলব্ধি করবেন।
সেলেনার এই নতুন লুক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্তরা। অনেকই মন্তব্য করেছেন সেলেনাকে তার নতুন রূপে লাগছে আগের মতোই সুন্দর আর অনবদ্য। অন্যদিকে অস্ত্রোপচারের সাহায্যে ঠোঁট বড় করার ঘটনাটিকে ‘কৃত্রিমতার বহি:প্রকাশ’ হিসেবেই অবহিত করছেন নিন্দুকেরা।
