২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশার প্রথম ছবি শাহিদের ইন্সটাগ্রামে

ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিজের মেয়ের প্রথম ছবি ইন্সটাগ্রামে প্রকাশ করলেন শাহিদ কাপুর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2017, 06:42 PM

Updated : 11 Apr 2022, 10:58 PM

বুধবার স্ত্রী মীরার কোলে কন্যা মিশার একটি সাদাকালো ছবি প্রকাশ করেন শাহিদ, যার শিরোনাম ‘হ্যালো ওয়ার্ল্ড’।

এর আগে মিশার জুতার ছবি ও সূর্যা‌স্তের সময় বাবা-মেয়ের একটি প্রতিবিম্বের ছবি প্রকাশ করেছিলেন শাহিদ। কিন্তু এর কোনোটিতেই শাহিদ-কন্যার চেহারা দেখা যায়নি। এমনকী ছয়মাস আগে, ২৬ অগাস্টে যখন মিশার জন্ম হয়, তখনও মিশাকে পাপারাজ্জিদের চোখের আড়াল করে রাখার সমস্ত আয়োজন করেছিলেন শাহিদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহিদের এই ছবি ব্যাপক সাড়া ফেলেছে। এরইমধ্যে ইন্সটাগ্রামে তিন লাখেরও বেশি লাইক পড়েছে ছবিটিতে।

২০১৫ সালে দিল্লির মেয়ে মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ। বছর না ঘুরতেই আসে তার বাবা হওয়ার সুখবর।