প্রীতমের নতুন চমক ‘আনসেলফিশ সেলফি’
একের পর এক চমক নিয়ে আসছেন তরুণ সংগীত পরিচালক প্রীতম। বৃহস্পতিবার মিউজিক ভিডিও আকারে মুক্তি পেলো তার নতুন গান ‘আনসেলফিশ সেলফি’।
সোমেশ্বর অলির কথায় কুদ্দুস বয়াতির ‘আসো মামা হে’ কিংবা গোলাম রাব্বানীর কথায় মমতাজের কণ্ঠে ‘লোকাল বাস’ গানের পেছনের ক্রীড়নক তরুণ প্রীতম। তুমুল জনপ্রিয় গানগুলো উপহার দেয়ার পর এবার অনেকটা একই ঘরানার আরএনবি ফিউশনে নতুন চমক নিয়ে এলেন তিনি।
এবার ‘আনসেলফিশ সেলফি’- প্রীতম হাসানের সুর, সংগীত এবং কন্ঠের এই গানটি লিখেছেন আদনান, র্যাপ করেছেন পল্লব এবং ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। এতে প্রীতম ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ এবং শার্লিন।
নাচ গান গল্প ও র্যাপের সমন্বয়ে গড়া মজার এই মিউজিক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো সাড়া ফেলেছে।
সিম্ফনি মোবাইল এর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন “সিম্ফনি জেড এইট” এর বিজ্ঞাপন ভিত্তিক মিউজিক ভিডিওটি সম্পর্কে এক প্রেস বার্তায় প্রীতম বলেন, “এই ভিডিও টি করার জন্য আমরা খুবই অল্প সময় পেয়েছি। আমরা চেষ্টা করেছি এই অল্প সময়ের ভেতরে প্রডাক্ট এর সম্পর্কে মানুষ কে জানাতে যা দেখলেও মানুষের মনে হয় না যেন এটি একটি বিজ্ঞাপন। মিউজিক ভিডিওটি প্রকাশ হওয়ার পর এখন খুবই ভালো লাগছে।”
গল্প-ভিত্তিক এই মিউজিক ভিডিও প্রকাশ পায় সিম্ফনি মোবাইলের ফেসবুক পেইজে।
