২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যমজ সন্তানের মা হচ্ছেন বিয়ন্সে!

সংগীতশিল্পী বিয়ন্সে নোলস ও তার স্বামী র‌্যাপার জে জি’র ঘরে আসছে নতুন অতিথি। তাও আবার দু’জন! ভক্তদেরকে এ খবর জানালেন বিয়ন্সে নিজেই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2017, 06:40 PM

Updated : 11 Apr 2022, 10:55 PM

সম্প্রতি ইস্টাগ্রামে  নিজের ‘গর্ভবতী’কালীন সময়ের ছবি প্রকাশ করেছেন বিয়ন্সে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে এটি। ইন্সটাগ্রামে ছবিটি প্রকাশের আট ঘন্টার মাথায় লাইক পড়েছে সাড়ে ছয় হাজারের উপর।

পিছনে ফুলের ব্যাকগ্রাউন্ড, তার সামনে সংক্ষিপ্ত পোশাকে বিয়ন্সে সগৌরবে তার স্ফীত উদর নিয়ে হাঁটু গেড়ে বসে আছেন। ছবির সঙ্গে তিনি ক্যাপশন জুড়ে দিয়েছেন, “আমরা আমাদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই। আবারো বাবা-মা হতে চলেছি আমরা। খুশির সঙ্গে জানাচ্ছি যে এবারে আসছে একসঙ্গে দু’জন! আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।”

 বিয়ন্সে ও জে জি দম্পতির ঘরে ইতোমধ্যেই রয়েছে এক কন্যা সন্তান ব্ল আইভি।