২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কাবিল’ দেখা যাবে পাকিস্তানে, ‘রইস’ নয়!

হৃতিক রোশন অভিনীত ‘কাবিল’ পাকিস্তানে মুক্তির ছাড়পত্র পেয়েছে। তবে শাহরুখ খান অভিনীত ‘রইস’ এখনও ঝুলে আছে দেশটির সেন্সরবোর্ডে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 08:47 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

জানুয়ারির পঁচিশ তারিখে মুক্তি পাচ্ছে দুই তারকার দুই বড় বাজেটের ছবি- এমন খবর ছড়িয়ে পড়ার থেকেই ‘কাবিল’ আর ‘রইস’-এর প্রতিযোগিতার খবরে সয়লাব হয়ে আছে ভারতীয় গণমাধ্যমগুলো। ভারতের বক্স অফিসে ‘কাবিল’-এর চেয়ে ‘রইস’-এর এগিয়ে থাকাটা যখন প্রতিদিনই আসছে শিরোনামে, তখনই শাহরুখ-শিবিরে বড় ধাক্কা হয়ে এলো পাকিস্তানে সিনেমাটির মুক্তি আটকে যাওয়ার খবরটি।

টাইমস অফ ইন্ডিয়া বলছে, উরি হামলার পর থেকেই সিনেমার আদান-প্রদান নিয়ে ভারত পাকিস্তানের অচলাবস্থার অবসান ঘটে কিছুদিন আগে। নওয়াজ উদ্দিন সিদ্দিকীর ‘ফ্রিকি আলি’ দিয়ে হিন্দি সিনেমার জন্য ফের দরজা খুলে দেয় পাকিস্তান। কিন্তু এরপরও সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়ে জটিলতায় পড়েছে ‘রইস’।

ওদিকে, ‘কাবিল’ নিয়ে কোনো আপত্তিই তোলেনি পাকিস্তানি সেন্সর বোর্ড। আর তাই হৃতিক রোশান অভিনীত সিনেমা শিগগিরই পাকিস্তানিরা দেখতে পাবেন বলেই আশা করা হচ্ছে।