২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বেতার আমাকে শিল্পী পরিচিতি দিয়েছে’

দীর্ঘদিন পর বেতারে গাইলেন জনপ্রিয় কন্ঠশিল্পী আগুন। বাংলাদেশ বেতারের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘গানের ভুবন’-এ গাইলেন তিনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 08:58 PM

Updated : 11 Apr 2022, 10:52 PM

অনুষ্ঠানে ‘বাবা বলে ছেলে’, ‘আমার স্বপ্নগুলো’, ‘মাথায় পরেছি সাদা ক্যাপ’সহ বেশকিছু শ্রোতাপ্রিয় গান গেয়েছেন তিনি। গান ছাড়াও ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয়েও কথা বলেছেন এ শিল্পী।

দীর্ঘদিন ধরে গানে অনিয়মিত হলেও অভিনয়ে নিয়মিতই দেখা মিলছে তার। বেতারে গান পরিবেশন প্রসঙ্গে প্রখ্যাত চলচ্চিত্রকার খান আতা পুত্র আগুন বলেন, “বেতার আমাকে শিল্পী পরিচিতি দিয়েছে। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির গান বেতারের মত আর কেউ এতো বেশি প্রচার করেনি। বেতারের প্রতি আমি কৃতজ্ঞ।”

ফখরুল করিমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন লায়লা পারভীন কেয়া। প্রযোজনা করেছেন ফারজানা খান। অনুষ্ঠানটি সম্পদনায় ছিলেন মোঃ লিয়াকত হোসেন।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা ১০মিনিটে এফএম ১০৬ ও ৪৩২.৯০ কিলো হার্ডজে প্রচার করা হবে অনুষ্ঠানটি।