সানি লিওনির নাচে পয়সা উসুল!
সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘রইস’-এর গান ‘লায়লা ম্যায় লায়লা’ দেখে দর্শকদের পয়সা ছুঁড়ে দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। গানটিতে নেচেছেন সানি লিওনি।
বহু প্রতীক্ষার পর বুধবার মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘রইস’। এই সিনেমায় ‘লায়লা ও লায়লা’ গানে নেচেছেন সানি লিওনি। মুক্তির প্রথম দিনেই বাজিমাত করা সিনেমাটির এই গান দারুণভাবে গ্রহন করেছেন ভক্ত অনুরাগীরা। এক ভিডিওতে দেখা যায়, পর্দায় এই গান চলার সময় টাকা উড়িয়ে দিচ্ছেন উপস্থিত দর্শক!
ইন্ডিয়া টুডে জানায়, সানি লিওনি নিজেই এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে নিজের বিস্ময়ের কথা প্রকাশ করেন, “আমি তো টাকা উড়তে দেখছি! এটা তো পুরোই পাগলামী। দারুণ লাগছে। আমার ভক্তরা পৃথিবীর সেরা ভক্ত। অনেক অনেক ভালোবাসা সবার জন্য।”
সিনেমাটির মুক্তির একদিন আগেই গানটির আসল নায়িকা জিনাত আমানের সাথে দেখা করেছেন সানি। জিনাতের সাথে দেখা করতে পেরে দারুণ উচ্ছ্বসিত তিনি, “আমি গতকাল তার সাথে দেখা করেছি। এই গানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছি। তিনি যদি সেই সময়ে এই অসাধারণ গানটি আমাদের উপহার না দিতেন, তাহলে আমিও এই গানে নাচতে পারতাম না। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না।”
রাহুল ঢোলাকিয়া নির্মীত এই সিনেমায় শাহরুখ-এর বিপরীতে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।
