২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক ফ্রেমে জ্যাকি চ্যান-সালমান খান!

একই ফ্রেমে বন্দী হলেন বলিউড তারকা সালমান খান ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মার্শাল আর্টিস্ট জ্যাকি চ্যান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2017, 09:18 PM

Updated : 11 Apr 2022, 10:52 PM

২২ জানুয়ারি ভারত-চীনের যৌথ প্রযোজনার ছবি ‘কুংফু ইয়োগা’র প্রচারণার জন্য ভারতে এসেছেন জ্যাকি চ্যান। এর আগে এক টুইট পোস্টে বলিউড তারকা সালমান খানের সঙ্গে দেখা করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন এ জনপ্রিয় কুংফু তারকা।

সম্প্রতি টুইটারে জ্যাকি চ্যানের সঙ্গে একটি সুন্দর ছবি প্রকাশ করেছেন সালমান খান। ছবিতে ভারতীয় পোশাকে, কপালে লাল তিলক কেটে সালমানের সঙ্গে দেখা গেছে জ্যাকি চ্যানকে! এ সময় তাদের দু’জনের হাতে ধরা ছিলো দু’টো পান্ডা পুতুল!

‘কুংফু ইয়োগা’তে জ্যাকি চ্যানকে দেখা যাবে একজন চীনা প্রত্নতত্ত্ববিদের ভূমিকায়। এতে আরও অভিনয় করছেন ভারতীয় অভিনেতা সোনু সুদ, অভিনেত্রী দিশা পাটানি ও আমিরা দস্তুর।

স্ট্যানলি টং পরিচালিত এ কমেডি-অ্যাডভেঞ্চার সিনেমাটি ভারতে মুক্তি পাবে ৩ ফেব্রুয়ারি।