২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ট্রাম্পকে একটা সুযোগ দেয়া উচিত’

মার্কিন অভিনেতা মাইকেল কিটন মনে করেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ট্রাম্প-এর বিরুদ্ধে হলিউড তারকাদের বিক্ষোভ বন্ধ হওয়া উচিত।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2017, 03:48 PM

Updated : 11 Apr 2022, 10:52 PM

এ মুহূর্তে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে নবাগত প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে তুমুল বিক্ষোভ। এতে পিছিয়ে নেই হলিউড তারকারাও। এমনকি নিমন্ত্রণ পেয়েও ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানও বর্জন করেছেন অনেক মার্কিন তারকা। এ অনুষ্ঠান যারা উপস্থিত ছিলেন তাদেরকেও বর্জন করা হচ্ছে। এ অবস্থান জনপ্রিয় অভিনেতা ও পরিচালক মাইকেল কিটন বলছেন ভিন্ন কথা।

এক সাক্ষাতকারে ‘বার্ডম্যান’ খ্যাত এই তারকা বলেন, “আমি ট্রাম্পকে ভোট দেইনি এবং তাকে সমর্থনও করি না। কিন্তু আমার মনে হয় এভবে তার বিরুদ্ধে বিক্ষোভ করাটাও কোনো সুফল আনবে না বরং আমাদের ট্রাম্পকে একবার সুযোগ দেয়া উচিত।”

কিটন এমনটা মনে করলেও রবার্ট ডি নিরো, মার্ক রাফালো, মাইকেল মুর সহ অন্যান্যরা জড়িয়ে পড়েছেন ‘ট্রাম্প-বিরোধী’ আন্দোলনের সঙ্গে। ট্রাম্পের প্রতি ঘৃণা এমন অবস্থায় পৌঁছেছে যে, রবার্ট ডি নিরো’র ‘ট্রাম্প একটি বাজে উদাহরণ’ এ মন্তব্য ইতোমধ্যেই সাড়া ফেলে দিয়েছে হলিউডে। এমনকি ট্রাম্পের অভিষেকে গান গাওয়ায় একটি টিভি সিরিজ থেকে বয়কট করা হয়েছে সংগীত তারকা ক্রিসেট মিশেলকে।

এখন দেখার বিষয় এ বক্তব্যের জন্য তোপের মুখে পড়তে হয় কিনা মাইকেল কিটনকে!