২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমার প্রচারে এবার রেল-ভ্রমণে শাহরুখ

নিজের নতুন সিনেমা ‘রইস’-এর প্রচারে এবার মুম্বাই থেকে দিল্লি ট্রেনে করে যাবেন শাহরুখ খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2017, 08:09 PM

Updated : 11 Apr 2022, 10:51 PM

সিনেমার প্রচারে কতো কিছুই না করেন তারকারা। এবার কিং খান শাহরুখ নিলেন ভিন্ন ধরণের এক পদক্ষেপ। ভারতীয এই অভিনেতা- যাকে কিনা সাধারণত প্লেনে চড়েই ভ্রমণ করতে দেখা যায়, সই তিনিই এবার ভ্রমণ করবেন রেলে। ২৩ জানুয়ারি মুম্বাই থেকে দিল্লির উদ্দেশ্যে রাজধানী এক্সপ্রেসে করে রওনা হবেন তিনি।

বম্বে সেন্ট্রাল রেল-স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে বিকাল পাঁচটায়। পরদিন সকাল দশটা পঞ্চান্ন মিনিটে দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশনে গিয়ে পৌঁছবে এটি। এই সময়ের মধ্যেই ট্রেনের যাত্রীদের কাছে নিজের সিনেমার প্রচার চালাবেন শাহরুখ।

‘রইস’ সিনেমার মূল চরিত্র এক মদ-ব্যবসায়ী রইস আলমের ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ। তার চরিত্রটি গুজরাটে এই নিষিদ্ধ ব্যবসা চালায়। আর সেজন্য সাধারণ মানুষদের ভীড়েই নিজেকে আড়াল করতে হয় তাকে।

সিনেমায় অভিনীত এমন একটি চরিত্রের জন্যই হয়তো এবার সাধারণ মানুষের সঙ্গে মিশতে চাইছেন শাহরুখ। আর সেকারণেই বোধহয় এই রেল-ভ্রমণের উদ্যোগ। ‘রইস’ মুক্তি পাবে ২৫ জানুয়ারি।