‘ডেডপুল টু’তে পিয়ার্স ব্রসন্যান?
২০১৬ সালের অন্যতম হিট সিনেমা ‘ডেডপুল’-এর সিকুয়েলে দেখা যেতে পারে বন্ড তারকা পিয়ার্স ব্রসন্যানকে।
সম্প্রতি হিউ জ্যাকম্যান ও ব্রসন্যান-এর সঙ্গে তোলা একটি ছবি ইন্সটাগ্রামে প্রকাশ করে এমন গুজবই ছড়িয়ে দিয়েছেন সিনেমাটির অভিনেতা রায়ান রেনল্ডস। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘উলভি, বন্ড, ওয়েড’।
ধারণা করা হচ্ছে, এক্স-মেন জগতের অন্যতম ক্ষমতাধর মিউট্যান্ট কেবল-এর চরিত্রে অভিনয় করবেন পিয়ার্স ব্রসন্যান। কেবল- যার ক্ষমতা হলো ইলেক্ট্রনিক যন্ত্রপাতিকে নিয়ন্ত্রণ করতে পারা। এরকমই এক চরিত্রে দেখা যেতে পারে পিয়ার্স ব্রসন্যানকে।
