রনবীর, দিয়াকে নিয়ে শুরু হলো সঞ্জয়-বায়োপিকের শুটিং
অবশেষে সব জল্পনা কল্পনা শেষে শুরু হয়েছে বহুল আকাঙ্ক্ষিত সঞ্জয় দত্তের বায়োপিকের শুটিং। শনিবার শুটিং শুরু হওয়ার খবরটা সবাইকে জানিয়েছেন পরিচালক রাজকুমার হিরানি নিজেই।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, শুটিং শুরু হওয়ার আগে এক কেক কাটার আয়জনে হিরানির আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন দিয়া মির্জা, অভিজিৎ জোশি, ভিকি কুশল ও রনবীর কাপুর।
দিয়া বলেন, “এটা দারুণ একটা মুহূর্ত। আমরা হিরানির নতুন সিনেমার শুটিং এর প্রথম দিনে রয়েছি।”
সিনেমাতে সঞ্জয় দত্তের ভূমিকায় থাকছেন রনবীর কাপুর, পরেশ রাওয়াল হচ্ছেন তার বাবা সুনীল দত্ত। নায়িকার ভূমিকায় থাকছেন সোনাম কাপুর। আনুশকা শর্মা অভিনয় করবেন এক সাংবাদিকের ভূমিকায়। অবশ্য সঞ্জয়ের মা, নার্গিস-এর চরিত্রে কে অভিনয় করবেন সেটা এখনও চূড়ান্ত করা হয়নি।
