নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী আমির!
শাহরুখ কিংবা সালমান নয়, নিজেকেই নিজের প্রতিদ্বন্দী মনে করেন আমির খান!
হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমার তকমা জুটেছে আমির অভিনীত ‘দঙ্গল’ সিনেমার কপালে। ‘দঙ্গল’-এর এ অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত আমির জানালেন, সালমান খান বা শাহরুখ খানকে নয়, নিজেকেই নিজের প্রতিদ্বন্দী ভাবেন তিনি!
সম্প্রতি একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণমাধ্যমে আমির বলেন, “এ মুহুর্তে আমাকে আমার সমসাময়িক অন্যান্য অভিনেতাদের সঙ্গে তুলনা করা হচ্ছে। আমি বলবো, অন্য কাউকে নয় বরং নিজেকেই নিজের প্রতিদ্বন্দী ভাবি আমি।”
আমির আরও বলেন, “আমার সহকর্মীরা ভালো কাজ করলে আমি তাদের দেখে অনুপ্রাণিত হই। কিন্তু কখনোই আমি আমার সাথে তাদের তুলনা করি না। আমি শাহরুখ, সালমান কিংবা অক্ষয়ের সাথে প্রতিযোগিতা করছি না। আমার প্রতিযোগিতা কেবল নিজের সঙ্গে।”
‘দঙ্গল’-এর দুর্দান্ত সাফল্য নিয়ে আমির বলেন, “আমি খুবই অভিভূত হয়েছি ‘দঙ্গল-এর এ সাফল্যে। আমি ভাবিনি দর্শক সিনেমাটি এতটা পছন্দ করবে। এ অভিজ্ঞতা সত্যিই বিরল।”
আমির অভিনীত ‘দঙ্গল’ সিনেমাটি এরই মধ্যে ব্যবসা করেছে ৩৫০ কোটি রুপির বেশি!
