২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রনবীরকে এড়াতে চাইছেন ক্যাট?

সম্পর্কের ইতি টানার পর একে অন্যের পথ খুব একটা মাড়াননি দুজনের কেউই। যদিও কাজের খাতিরে একসাথে রুপালী পর্দার সামনে হাজির হতে যাচ্ছেন রনবীর ও ক্যাটরিনা। তবে সেই শীতল সম্পর্ক এখনও রয়েছে। আর এই কারণেই হয়তো তাদের নতুন সিনেমা ‘জাগ্গা জাসুস’ এর প্রচারণায় রনবীরের সঙ্গে দেখা যাবে না তাকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2017, 06:41 PM

Updated : 11 Apr 2022, 10:47 PM

মিড ডে জানায়, রনবীরের সাথে কাজ করলেও সিনেমার প্রচারণাতে কিছুতেই থাকতে চাইছেন না ক্যাট। এতে নাকি তার খুব অস্বস্তি বোধ হয়! বিচ্ছেদের সেই তিক্ততা এখনো তার মনে রয়েছে, ক্যাট-এর কথাতে এমনটাই বোঝা যাচ্ছে। যদিও ক্যাটরিনার সাথে প্রচারণার কাজ করতে কোনো আপত্তি নেই রনবীরের।

এর আগে জানা গিয়েছিল, রনবীর-ক্যাটরিনা জুটিকে অনেক বুঝিয়ে শুনিয়েই ‘জাগ্গা জাসুস’এ কাজ করিয়েছিলেন অনুরাগ বসু। দীপিকার মতো ক্যাটরিনাও যেন তিক্ততা ভুলে রনবীরের সাথে স্বচ্ছন্দ্যে সিনেমার সবকিছুতে অংশ নেন সেই ব্যাপারেও অনেক অনুরোধ করেছিলেন। তবে মনে হচ্ছে না ক্যাটরিনা সেসবে কান দেবেন! আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।