ফিল্মফেয়ার মনোনয়ন তালিকায় নেই অক্ষয়ের নাম !
‘রুস্তম’ ও ‘এয়ারলিফ্ট’-এর দুর্দান্ত সাফল্যের পর সবাই ধরে নিয়েছিলেন ২০১৬-র প্রায় সব পুরস্কারই ঘরে তুলবেন অক্ষয়কুমার। কিন্তু সম্প্রতি প্রকাশিত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকায় ঠাঁই মেলেনি তার।
সম্প্রতি প্রকাশিত হয়েছে ভারতের জনপ্রিয় ‘ফিল্মফেয়ার পুরস্কার’-এর মনোনয়ন তালিকা। এতে সেরা অভিনেতার পুরস্কারের জন্য শাহরুখ, সালমান ও আমির খানকে মনোনীত করা হলেও, স্থান পায়নি অক্ষয় কুমারের নাম। এতে করে বেশ ক্ষুব্ধ হয়েছেন অক্ষয়-ভক্তরা। এমনকি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।
অক্ষয় কুমারের বাদ পড়া ছাড়াও ‘দঙ্গল’-এর কোনো অভিনেতা-অভিনেত্রীকে সেরা পার্শ্বচরিত্রের জন্য মনোনয়ন না দেয়া, সেরাছবির জন্য ‘সুলতান’কে মনোনীত করা- ইত্যাদি নানা কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে নিন্দার ঝড়।
অনেকেই তাদের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, “ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অন সেইল” অর্থাৎ ‘ফিল্মফেয়ার পুরস্কার বিক্রি হয়ে গেছে’।
এক নজরে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকা :
সেরা চলচ্চিত্র :
দঙ্গল
কাপুর অ্যান্ড সন্স
নিরজা
পিঙ্ক
সুলতান
উড়তা পাঞ্জাব
সেরা অভিনেতা :
আমির খান- ‘দঙ্গল’
অমিতাভ বচ্চন- ‘পিঙ্ক’
রনবীর কাপুর- ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’
সালমান খান- ‘সুলতান’
শাহরুখ খান- ‘ফ্যান’
শহীদ কাপুর- ‘উড়তা পাঞ্জাব’
সুশান্ত সিং রাজপুত- ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’
সেরা অভিনেত্রী :
ঐশ্বরিয়া রাই বচ্চন- ‘সর্বজিৎ’
আলিয়া ভাট- ‘ডিয়ার জিন্দেগি’
আলিয়া ভাট- ‘উড়তা পাঞ্জাব’
আনুশকা শর্মা- ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’
সোনম কাপুর- `নিরজা'
বিদ্যা বালান- ‘কাহানি-টু’
এছাড়াও সেরা পার্শ্বঅভিনেতা-অভিনেত্রী, সেরা পরিচালক, সেরা সঙ্গীত-পরিচালক, সেরা গীতিকার, সেরা প্লেব্যাক শিল্পী ইত্যাদি ক্যাটাগরিতে মনোনয়নপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়েছে এ তালিকাতে।
