নিজের চরিত্রে ঐশ্বরিয়াকে দেখতে চেয়েছিলেন জয়ললিতা
জয়ললিতার মৃত্যুর পর থেকেই তার জীবনীভিত্তিক চলচ্চিত্র তৈরি হলে, তাতে কে অভিনয় করবেন- তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। তবে নিজের অল্প বয়েসের চরিত্রে ঐশ্বরিয়া রাই বচ্চনকেই দেখতে চেয়েছিলেন এই প্রয়াত নেত্রী।
সম্প্রতি ১৯৯৯ সালের একটি সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা গেছে, নিজের তরুণী চরিত্রে অভিনয়ের জন্য সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকেই যোগ্য মনে করেছেন তামিল নাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতা।
ভিডিও-তে জলললিতা বলেছেন, “আমার অল্প বয়সের চরিত্রের জন্য ঐশ্বরিয়া রাই’কে বেশ ভালো মানাবে। তবে এখনকার আমি এবং আমার বৃদ্ধ বয়েসের চরিত্রের জন্য কাকে মানাবে তা বলা মুশকিল।”
তবে জয়ললিতার চরিত্রে ঐশ্বরিয়া নয় বরং তামিল কাউকেই বেশি মানাবে বলে মনে করছেন অনেকেই। এরইমধ্যে তামিল অভিনেত্রী রম্য কৃষ্ণান জয়ললিতার জীবনীতে অভিনয়ের ব্যপারে আগ্রহ প্রকাশ করেছেন।
১৯৯৭ সালে ঐশ্বরিয়াকে জনপ্রিয় তামিল পরিচালক মনিরত্নমের ‘ইরুভার’ ছবিতে এক তামিল নারীর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তবে জয়ললিতার জীবনীতে তিনি অভিনয় করতে তিনি আগ্রহী কিনা, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী ও বলিউডের এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী জয়ললিতা ২০১৬-র ৫ ডিসেম্বর মাত্র ৬৮ বছর বয়সে পরলোক গমন করেন।
