সালমানের অস্ত্র মামলার রায় জানুয়ারিতেই
অবশেষে সালমান খান-এর সেই বহু প্রতীক্ষিত মামলার রায় আসছে। ১৮ জানুয়ারি যোধপুর আদালত সালমান-এর বিরুদ্ধে আনা অস্ত্র মামলার রায় প্রদান করবে।
১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালে যোধপুরে অবস্থান করছিলেন সালমান। সেখানে কাঙ্কানি গ্রামে দুটি কৃষ্ণমৃগ হত্যার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। কৃষ্ণমৃগ ভারতের সংরক্ষিত প্রজাতির প্রাণী। প্রাণী সংরক্ষণ বিভাগ ওই ঘটনার পরেই তার বিরুদ্ধে সোচ্চার হয়। এই বিষয়ে তিনটি মামলা একসাথে চলছিল।
তবে সালমান বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছেন। ২০০৬ এর এপ্রিল এবং ২০০৭ সালের আগস্ট মাসে তাকে জেলেও যেতে হয়েছিল।
